TRENDING:

Birbhum Job News: বীরভূমে ৩৩১ জনের চাকরি 'রেডি'! চলতি সপ্তাহেই আসতে পারে খুশির খবর, বড় ঘোষণা অনুব্রতর

Last Updated:
Birbhum Job News: বীরভূমের বেকার যুবক-যুবতীদের জন্য বড় সুখবর! জেলায় ৩৩১ জনকে চাকরির নিয়োগপত্র দেওয়া হবে ঘোষণা করলেন অনুব্রত মণ্ডল। চলতি সপ্তাহেই এই বিষয়ে চূড়ান্ত তালিকা বা বড় কোনও খবর মিলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
advertisement
1/5
বীরভূমে ৩৩১ জনের চাকরি 'রেডি'! চলতি সপ্তাহেই আসতে পারে খুশির খবর, বড় ঘোষণা অনুব্রতর
৩৩১ জনের চাকরি 'রেডি'। আর এই ৩৩১ জনের মধ্যে পাঁচজন ইতিমধ্যেই চাকরির নিয়োগপত্র হাতে পেয়েছেন। বাকিরাও চলতি সপ্তাহেই সুখবর পেতে পারেন। রাজ্য গ্রামীণ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের কথা অনুযায়ী এমনটাই আশা করা হচ্ছে।
advertisement
2/5
বীরভূমের ডেউচা পাঁচামি প্রস্তাবিত কয়লা শিল্পের জন্য যারা জমি দান করেছেন অর্থাৎ জমিদাতাদের বীরভূম জেলা প্রশাসন ও রাজ্য সরকারের উদ্যোগে নির্দিষ্ট ক্ষতিপূরণের পাশাপাশি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে। এইরকমই জমিদাতাদের ৩২৬ জন ১৫ মার্চের মধ্যেই চাকরির নিয়োগপত্রের বিষয়ে সুখবর পেতে পারেন।
advertisement
3/5
সোমবার মহম্মদ বাজারে অনুব্রত মণ্ডল পাঁচজন জমিদাতার হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। আর তখনই তিনি জানান, আরও ৩২৬ জনের চাকরি 'রেডি'। কেবলমাত্র পুলিশ ভেরিফিকেশনের কাজ বাকি থাকায় তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার ক্ষেত্রে বিলম্ব হচ্ছে।
advertisement
4/5
অনুব্রত মণ্ডলের দাবি অনুযায়ী, আগামী দিনে যাদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে তাদের মধ্যে ২১৬ জন নিযুক্ত হবেন স্বাস্থ্য বিভাগে এবং বাকিরা অন্যান্য বিভাগে। এছাড়াও পরে আরও একটি পর্যায়ে ২৫২ জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে।
advertisement
5/5
অনুব্রত মণ্ডলের কথা অনুযায়ী, খুব তাড়াতাড়ি ভোট ঘোষণা হয়ে যাবে। আর এই ভোট ঘোষণা হয়ে গেলে চাকরির নিয়োগপত্র দেওয়ার কাজটি আর করা সম্ভব হবে না। তাই যত দ্রুত সম্ভব জমিদাতাদের কাগজপত্র তৈরি করে নিয়োগপত্র তুলে দিতে হবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Birbhum Job News: বীরভূমে ৩৩১ জনের চাকরি 'রেডি'! চলতি সপ্তাহেই আসতে পারে খুশির খবর, বড় ঘোষণা অনুব্রতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল