IMD Weather Alert: ঘণ্টাখানেকেই কাঁপিয়ে আসছে ঝড়-তুফান...! দমকা হাওয়া, তুমুল বৃষ্টিতে ভাসবে দক্ষিণের এই জেলা, এল আবহাওয়ার বড় খবর
- Reported by:BISWAJIT SAHA
- Published by:Riya Das
Last Updated:
IMD Weather Alert: দক্ষিণবঙ্গের বীরভূম জেলায় ঝড়-বৃষ্টির প্রবল আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। কালবৈশাখীর সম্ভাবনাও থাকছে এই সপ্তাহে।
advertisement
1/9

রাজ্যের এক জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা।
advertisement
2/9
দক্ষিণবঙ্গের বীরভূম জেলায় ঝড়-বৃষ্টির প্রবল আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
advertisement
3/9
দক্ষিণবঙ্গের চার জেলায় বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। আলিপুর আবহাওয়া দফতরের সর্তকতা।
advertisement
4/9
উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি। কালবৈশাখীর সম্ভাবনাও থাকছে এই সপ্তাহে।
advertisement
5/9
বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত জলীয় বাষ্প ঢুকছে। রবিবার থেকে মঙ্গলবার ঝড়-বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বুধবারে বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পরিমাণ কমবে। ফের ঝড়-বৃষ্টি বাড়বে শুক্রবার থেকে।
advertisement
6/9
কালবৈশাখীর সতর্কতা বেশ কিছু জেলাতে। আজ ও কাল কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং হুগলি জেলার কিছু অংশে। শিলাবৃষ্টি ও হতে পারে।
advertisement
7/9
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দক্ষিণের বেশিরভাগ জেলায় ৩০ থেকে ৫০ কিলোমিটার সর্বোচ্চ ৭০ কিলোমিটার গতিবেগের ঝোড়ো হওয়া বইতে পারে।
advertisement
8/9
পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা ও হুগলি জেলাতে ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধবার ও বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। শুক্রবার থেকে আবার ঝড়বৃষ্টি বাড়বে।
advertisement
9/9
রবিবার ও সোমবারে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৫০ কিমি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/বীরভূম/
IMD Weather Alert: ঘণ্টাখানেকেই কাঁপিয়ে আসছে ঝড়-তুফান...! দমকা হাওয়া, তুমুল বৃষ্টিতে ভাসবে দক্ষিণের এই জেলা, এল আবহাওয়ার বড় খবর