TRENDING:

Birbhum News: মুর্শিদাবাদ, আসানসোলের পর এবার সিউড়ি! প্রবল ছোটাছুটি জেলা আদালতে, কারণ সেই হুমকি ইমেইল

Last Updated:
Birbhum News: পরপর একাধিক জেলা আদালতে বোমাতঙ্ক। এবার বীরভূমের জেলা আদালত। ইমেইলে দেওয়া হল বোমা বিস্ফোরণের হুমকি।
advertisement
1/5
মুর্শিদাবাদ, আসানসোলের পর এবার সিউড়ি! প্রবল ছোটাছুটি জেলা আদালতে, কারণ সেই হুমকি ইমেইল
বুধবার সকালে একটি উড়ো ইমেইলকে কেন্দ্র করে সিউড়ি জেলা আদালত চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। জেলা বিচারকের কাছে আসা ওই ইমেইলে আদালত চত্বরে বোমা রাখা আছে বলে দাবি করা হয়, যার ফলে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
2/5
আদালত সূত্রে জানা গিয়েছে, সকাল আনুমানিক পৌনে ১১টা নাগাদ জেলা আদালতের অ্যাডমিনিস্ট্রেটরের কাছে একটি মেইল আসে। সেখানে স্পষ্ট উল্লেখ ছিল যে, আদালত চত্বরে কোথাও একটি বোমা রাখা আছে এবং তাতে টাইমার সেট করা হয়েছে। দুপুর ১২টার মধ্যে আদালত কক্ষ ও এজলাস ফাঁকা করে দেওয়ার চরম হুঁশিয়ারি দেওয়া হয় ওই বার্তায়।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
হুমকি মেইলটি পাওয়ামাত্রই জেলা জজ সিউড়ি থানাকে বিষয়টি জানান। পরিস্থিতির গুরুত্ব বুঝে ডিএসপি কুনাল মুখার্জীর নেতৃত্বে পুলিশের একটি বিশাল দল এবং বম্ব স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিরাপত্তার খাতিরে বিচারক, আইনজীবী, মুহুরি এবং সাধারণ জনগনকে তৎক্ষণাৎ আদালত চত্বরের বাইরে বের করে আনা হয়।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
বম্ব স্কোয়াড ও তদন্তকারী দল আদালতের প্রতিটি কোণ, বিচারকদের আবাসন এবং এজলাসগুলোতে তন্নতন্ন করে তল্লাশি চালায়। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর সন্দেহজনক কোনো বস্তু বা বোমা পাওয়া যায়নি। সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে, পুলিশি তৎপরতায় কোন ফাঁক ছিল না এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
এই ঘটনায় আইনজীবী অনুশ্রী মণ্ডল প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে স্বস্তি প্রকাশ করেছেন। তবে আদালতের মতো সংবেদনশীল জায়গায় এই ধরনের ঘটনায় আইনজীবীরা যথেষ্ট আতঙ্কিত। ভবিষ্যতে আদালতের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন তাঁরা। পুলিশ বর্তমানে ইমেইলটির উৎস খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/বীরভূম/
Birbhum News: মুর্শিদাবাদ, আসানসোলের পর এবার সিউড়ি! প্রবল ছোটাছুটি জেলা আদালতে, কারণ সেই হুমকি ইমেইল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল