Khadi Mela: হাতে আঁকা পোশাকে মন হারিয়েছে নতুন প্রজন্ম, ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা! খাদি মেলায় বড় চমক
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Nayan Ghosh
Last Updated:
Bankura Khadi Mela: বাঁকুড়ায় শুরু হয়েছে খাদি মেলা। যেখানে কাস্টমাইড হাতে আঁকা বিভিন্ন পোষাক নতুন প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। তাছাড়াও এই মেলায় টেরাকোটার বিভিন্ন সামগ্রী কিনতে ক্রেতাদের ভিড় উপচে পড়ছে।
advertisement
1/6

বাঁকুড়ায় শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত খাদি মেলা। স্বদেশি ভাবনা ও গ্রামীণ শিল্পকে সামনে রেখে আয়োজিত এই মেলা ইতিমধ্যেই মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভিড় জমাচ্ছেন ক্রেতারা। খাদি বস্ত্রের পাশাপাশি নানা ধরনের হস্তশিল্প এই মেলাকে আলাদা মাত্রা দিয়েছে বাঁকুড়া জেলায়। দেখে নিন এই বছরের সেরা আকর্ষণ। (ছবি ও তথ্য - নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
2/6
পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষের সংখ্যা উল্লেখযোগ্য। খাদি শাড়ি, পাঞ্জাবি, কুর্তি ও শালের স্টলে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। আয়োজকদের মতে, খাদি শিল্পের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতেই এই ধরনের মেলার গুরুত্ব অপরিসীম।
advertisement
3/6
মূল আকর্ষণ মাটির তৈরি জিনিসপত্র। বাঁকুড়ার ঐতিহ্যবাহী টেরাকোটা শিল্পের নিদর্শন হিসেবে মাটির ঘোড়া, হাতি, প্রদীপ, শোপিস ও নানা ঘর সাজানোর সামগ্রী ক্রেতাদের মন কেড়েছে। গ্রামীণ কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি এই মাটির সামগ্রী যেমন সৌন্দর্য বাড়ায়, তেমনই জেলার সংস্কৃতির পরিচয় বহন করে।
advertisement
4/6
বিশেষ গুরুত্ব পেয়েছে বাঁশের হাতে বানানো ফুলদানি। পরিবেশবান্ধব এই বাঁশের সামগ্রী আধুনিক ঘর সাজানোর সঙ্গে দারুণভাবে মানিয়ে যাচ্ছে। বাঁশের কারুকাজে তৈরি ফুলদানি, ল্যাম্প শেড ও ডেকোরেটিভ আইটেমের চাহিদা ক্রমশ বাড়ছে বলে জানাচ্ছেন বিক্রেতারা।
advertisement
5/6
নজর কাড়ছে হাতে আঁকা ও কাস্টমাইজ করা পোশাক। খাদি ও সুতি কাপড়ের উপর হাতে আঁকা নকশা, ব্লক প্রিন্ট ও ব্যক্তিগত পছন্দ অনুযায়ী ডিজাইন করা পোশাক বিশেষ আকর্ষণ তৈরি করেছে। তরুণ প্রজন্মের কাছে এই কাস্টমাইজড পোশাকের স্টলগুলিতে ভিড় তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে।
advertisement
6/6
কাঠের তৈরি জিনিসপত্র। কাঠের শোপিস, রান্নাঘরের সামগ্রী, খেলনা ও ঘর সাজানোর নানা সামগ্রী মেলায় আলাদা গুরুত্ব পাচ্ছে। প্রাকৃতিক উপাদানে তৈরি এই কাঠের জিনিস যেমন টেকসই, তেমনই নান্দনিক। যা বাঁকুড়ার খাদি মেলাকে আরও সমৃদ্ধ করে তুলেছে। (ছবি ও তথ্য - নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Khadi Mela: হাতে আঁকা পোশাকে মন হারিয়েছে নতুন প্রজন্ম, ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা! খাদি মেলায় বড় চমক