IMD Kalbaishakhi Alert: ধেয়ে আসছে কালবৈশাখী...! প্রবল বেগে ঝড়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে কাঁপবে কোন কোন জেলা? কলকাতায় কখন শুরু?
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
IMD Kalbaishakhi Alert: আজ সোমবার ও কাল রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শিলাবৃষ্টি কালবৈশাখী এবং ভারী বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।
advertisement
1/11

আজ ও কাল রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শিলাবৃষ্টি কালবৈশাখী এবং ভারী বৃষ্টির পূর্বাভাস। দু'দিন পর থেকে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে।
advertisement
2/11
বিহার থেকে মনিপুর এবং বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত জোড়া নিম্নচাপ অক্ষরেখা। এর প্রভাবেই জলীয় বাষ্প ঢুকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি শিলাবৃষ্টি আশঙ্কা।
advertisement
3/11
আজ সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উপরের দিকে পাঁচ জেলাতে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনা।
advertisement
4/11
মঙ্গলবার ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।
advertisement
5/11
উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে ষাট কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া। মালদা-সহ বাকি সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস।
advertisement
6/11
এপ্রিলের শুরুতে বুধবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে ঝড় হাওয়ার সঙ্গে বৃষ্টি সম্ভাবনা। বৃহস্পতিবার ও শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে। সামান্য বাড়বে তাপমাত্রা।
advertisement
7/11
আজ সোমবার ঝড়-বৃষ্টি। সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম-সহ পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলায় সামান্য ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই ক'দিন তাপমাত্রা ক্রমশ বাড়বে।
advertisement
8/11
মঙ্গলবারে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা। কলকাতা,নদিয়া, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস।
advertisement
9/11
শিলাবৃষ্টি হবে বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো হাওয়া।
advertisement
10/11
বুধবার ১ এপ্রিল ঝড়বৃষ্টির সম্ভাবনা ফের কমবে। হাওড়া উত্তর দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
advertisement
11/11
বুধবার থেকে ক্রমশ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। শুক্র শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এবং পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/বাঁকুড়া/
IMD Kalbaishakhi Alert: ধেয়ে আসছে কালবৈশাখী...! প্রবল বেগে ঝড়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে কাঁপবে কোন কোন জেলা? কলকাতায় কখন শুরু?