TRENDING:

Bankura-Digha Bus: দিঘা যাওয়া আরও সহজ! বাঁকুড়া হয়ে চালু নতুন নাইট বাস পরিষেবা, ভোরে সমুদ্রের ধারে! জেনে নিন সময়সূচি

Last Updated:
Bankura-Digha Bus: বরাকার থেকে বাঁকুড়া হয়ে দিঘা পর্যন্ত নতুন নাইট বাস পরিষেবা চালু হয়েছে। এসি ও নন-এসি স্লিপার এবং পুশব্যাক সিটের সুবিধা থাকায় পর্যটকরা রাতের মধ্যেই যাত্রা করে ভোরে দিঘায় পৌঁছতে পারবেন সহজেই
advertisement
1/6
আর ট্রেনের অপেক্ষা নয়! বাঁকুড়া থেকে দিঘা যাওয়ার নতুন নাইট বাসের সময়সূচি এক ক্লিকে দেখে নিন
সমুদ্রসৈকতের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘায় যাওয়া এখন আরও সহজ ও আরামদায়ক হয়ে উঠল বাঁকুড়ার বাসিন্দাদের জন্য। বরাকার থেকে দিঘা পর্যন্ত নতুন নাইট সার্ভিস চালু করেছে মঙ্গলদ্বীপ বাস সার্ভিস, যা বাঁকুড়া হয়ে চলাচল করবে। এই বাসে যাত্রীদের জন্য থাকছে এসি ও নন-এসি অল্টারনেট পরিষেবা, পাশাপাশি স্লিপার ও পুশব্যাক সিটের সুবিধা।
advertisement
2/6
বাস পরিষেবাটি বরাকার থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে যাত্রা শুরু করবে। এরপর আসানসোল, রানিগঞ্জ ও দুর্গাপুর হয়ে রাত ১০টা ৩০ মিনিট নাগাদ বাঁকুড়ায় পৌঁছবে। বাঁকুড়া থেকে যাত্রীরা সহজেই এই বাসে উঠে দিঘার উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। পর্যটনপ্রেমীদের জন্য এই পরিষেবা বিশেষ সুবিধাজনক বলে মনে করা হচ্ছে।
advertisement
3/6
বাঁকুড়া থেকে বাসটি রাত সাড়ে ১০টার দিকে ছেড়ে বিষ্ণুপুর, খড়গপুর ও কাঁথি হয়ে ভোর ৪টা ৩০ মিনিটে দিঘায় পৌঁছবে। ফলে রাতের মধ্যেই যাত্রা সম্পন্ন করে ভোরবেলায় সমুদ্রের ধারে পৌঁছে যাওয়ার সুযোগ পাচ্ছেন যাত্রীরা। এতে সময়ও বাঁচবে এবং ভ্রমণ হবে আরও আরামদায়ক।
advertisement
4/6
বাস পরিষেবায় যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে অনলাইন বুকিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। যাত্রীরা রেড বাস এবং মেক মাই ট্রিপের মত জনপ্রিয় বুকিং প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই টিকিট সংরক্ষণ করতে পারবেন। পাশাপাশি সরাসরি যোগাযোগের জন্য একটি ফোন নম্বরও দেওয়া হয়েছে।
advertisement
5/6
অন্যদিকে দিঘা থেকে ফেরার ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট সময়সূচি। দিঘা থেকে রাত ৯টায় বাস ছাড়বে এবং কাঁথি, খড়গপুর ও বিষ্ণুপুর হয়ে রাত ৩টা ৩০ মিনিটে বাঁকুড়ায় পৌঁছবে। এরপর দুর্গাপুর সিটি সেন্টার ও আসানসোল হয়ে সকাল ৬টা ৪৫ মিনিটে বরাকরে পৌঁছবে বাসটি।
advertisement
6/6
পর্যটন মরসুমে বাঁকুড়া ও আশপাশের জেলার বহু মানুষ দিঘায় বেড়াতে যান। নতুন এই নাইট বাস পরিষেবা চালু হওয়ায় যাতায়াত আরও সহজ হবে বলে মনে করছেন যাত্রীরা। পরিবহন ব্যবস্থার এই উদ্যোগ পর্যটন যাত্রাকে আরও আরামদায়ক করে তুলবে বলেই আশা করা হচ্ছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/বাঁকুড়া/
Bankura-Digha Bus: দিঘা যাওয়া আরও সহজ! বাঁকুড়া হয়ে চালু নতুন নাইট বাস পরিষেবা, ভোরে সমুদ্রের ধারে! জেনে নিন সময়সূচি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল