TRENDING:

Babul Supriyo: কপাল খুলল ভুবন বাদ্যকরের! বাবুল সুপ্রিয়র হস্তক্ষেপে শীঘ্রই পাবেন 'কাঁচা বাদাম' গানের রয়্যালটির মোটা টাকা

Last Updated:
Babul Supriyo: অবশেষে অপেক্ষার অবসান। বাবুল সুপ্রিয়র উদ্যোগে নিজের সৃষ্টি 'কাঁচা বাদাম' গানের প্রাপ্য রয়্যালটি বা সাম্মানিক অর্থ পেতে চলেছেন বীরভূমের ভুবন বাদ্যকর।
advertisement
1/5
কপাল খুলল ভুবন বাদ্যকরের! বাবুল সুপ্রিয়র হস্তক্ষেপে শীঘ্রই পাবেন গানের রয়্যালটির টাকা
*বীরভূম, সুদীপ্ত গড়াই: জনপ্রিয় ভাইরাল গান 'কাঁচা বাদাম' এর স্রষ্টা ভুবন বাদ্যকর অবশেষে পেতে চলেছেন তাঁর প্রাপ্য আর্থিক সম্মান। গায়ক ও মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিশেষ হস্তক্ষেপে এই জটিল জট কেটেছে। দীর্ঘদিন ধরে যে রয়্যালটি বীরভূমের এই শিল্পীর প্রাপ্য ছিল, তা এখন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছনোর পথে।
advertisement
2/5
*কপিরাইট ম্যানেজমেন্ট সংস্থা ISAMRA দীর্ঘদিন ধরেই ভুবন বাদ্যকর এবং রানু মণ্ডলের মতো ভাইরাল শিল্পীদের রয়্যালটির টাকা সংগ্রহ করছিল। সংস্থার কর্মকর্তা সঞ্জয় ট্যান্ডনের থেকে বাবুল সুপ্রিয় জানতে পারেন, বিভিন্ন উৎস থেকে সংগৃহীত মোটা অঙ্কের টাকা জমা থাকলেও শিল্পীদের ঠিকানার অভাবে তা প্রদান করা সম্ভব হচ্ছিল না।
advertisement
3/5
*ভুবন বাদ্যকরের খোঁজ পাওয়া গেলেও তাঁকে রাজি করানো ছিল এক বিশাল চ্যালেঞ্জ। অতীতে বারবার প্রতারিত হওয়ার ফলে ভুবন বাবু ও তাঁর আইনজীবী কাউকেই বিশ্বাস করতে পারছিলেন না। বাবুল সুপ্রিয় জানান, তাঁকে কলকাতা আনতে এবং ফর্মে সই করাতে প্রায় তিন মাস সময় লেগেছে। শিল্পীর মনে ভয় ছিল, নতুন কোন নথিতে সই করলে হয়তো তাঁর শেষ সম্বলটুকুও কেড়ে নেওয়া হবে।
advertisement
4/5
*অবশেষে বাবুল সুপ্রিয়র প্রতিনিধি দলের বারবার আশ্বাসে ভুবন বাদ্যকর, তাঁর স্ত্রী এবং আইনজীবীকে নিয়ে কলকাতায় আসেন। সেখানে সমস্ত আইনি প্রক্রিয়া ও ব্যাঙ্কের তথ্য জমা দেওয়া হয়। বাবুল সুপ্রিয়র ব্যক্তিগত উদ্যোগ ও আন্তরিকতায় শেষ পর্যন্ত সংশয় দূর হয় এবং ভুবন বাবু তাঁর প্রাপ্য অধিকার ফিরে পেতে সম্মত হন।
advertisement
5/5
*সব জল্পনার অবসান ঘটিয়ে এখন শুধু ভুবন বাদ্যকরের অ্যাকাউন্টে টাকা ঢোকার অপেক্ষা। কাজ সম্পন্ন হওয়ার পর ভুবন বাবু তাঁর সেই চিরচেনা 'কাঁচা বাদাম' গানটি গেয়ে উপস্থিত সকলকে শোনান। বাবুল সুপ্রিয় এই সাফল্যের কৃতিত্ব সঞ্জয় ট্যান্ডনকেও দিয়েছেন এবং একজন সহজ সরল শিল্পীর প্রাপ্য বুঝিয়ে দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Babul Supriyo: কপাল খুলল ভুবন বাদ্যকরের! বাবুল সুপ্রিয়র হস্তক্ষেপে শীঘ্রই পাবেন 'কাঁচা বাদাম' গানের রয়্যালটির মোটা টাকা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল