‘বাংলায় SIR সফল...’ আমি মনে করি যাদের নাম বাদ গিয়েছে তারা বেশিরভাগই অনুপ্রবেশকারী !’ বললেন নিশীথ প্রামাণিক
- Reported by:Annanya Dey
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
CoochBehar News: ‘‘এসআইআর সফলতা পেয়েছে বাংলায়। নির্বাচন কমিশনের আধিকারিক এবং কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে কাজ করেছেন। তাঁরা অবৈধ ভোটার খুঁজে বের করেছেন। এই কারণে তাঁদের কুর্নিশ জানাতে হয়।’’ বিচারাধীন তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদ যাওয়ার পর এই মন্তব্য করলেন মাথাভাঙার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।
advertisement
1/5

কোচবিহার, অনন্যা দে: এসআইআর সফলতা পেয়েছে বাংলায়। নির্বাচন কমিশনের আধিকারিক এবং কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে কাজ করেছেন। তাঁরা অবৈধ ভোটার খুঁজে বের করেছেন। এই কারণে তাঁদের কুর্নিশ জানাতে হয়। বিচারাধীন তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদ যাওয়ার পর এই মন্তব্য করলেন মাথাভাঙার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।
advertisement
2/5
কোচবিহার জেলার রাজনীতিতে অন্যতম মুখ বিজেপির নিশীথ প্রামাণিক। অনুপ্রবেশকারী,অবৈধ ভোটার নিয়ে বারবার স্মরণ হয়েছিলেন তিনি। কোচবিহার জেলার অধিকাংশ এলাকা অনুপ্রবেশকারী দিয়ে ভরে যাচ্ছে বলে বারবার অভিযোগ করছিলেন তিনি।
advertisement
3/5
উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ পড়েছে মালদহের পর কোচবিহারেই। এই খবর জানার পর নিশীথ প্রামাণিক জানিয়েছেন, এতদিন ধরে তিনি যা দাবি করছিলেন তা যে সত্যি এবারে মানুষ বুঝে যাবে।
advertisement
4/5
যদিও মাথাভাঙা বিধানসভা কেন্দ্র থেকে নিশীথ প্রামাণিকের বিজেপি প্রার্থী হওয়া নিয়ে কটুক্তির ঝড় বইয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। তাঁদের এই আলোচনা কানেই তোলেননি নিশীথ। ভোট প্রচার জমিয়ে করে চলেছেন তিনি।
advertisement
5/5
নিশীথ প্রামাণিক জানান, ‘‘যাদের নাম বাদ চলে গিয়েছে , তাদের কাছে এখনও একটি রাস্তা খোলা রয়েছে। ট্রাইবুনালে যাবেন তারা। সেখানে যাদের নাম উঠে যাবে তারা বৈধ ভোটার। তবে আমি মনে করছি যাদের নাম বাদ গিয়েছে, তারা বেশিরভাগই অনুপ্রবেশকারী।’’
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/আলিপুরদুয়ার/
‘বাংলায় SIR সফল...’ আমি মনে করি যাদের নাম বাদ গিয়েছে তারা বেশিরভাগই অনুপ্রবেশকারী !’ বললেন নিশীথ প্রামাণিক