TRENDING:

Orange Alert : ঝেঁপে আসবে বৃষ্টি, আকাশে বিদ্যুতের খেলা, হু হু ঠান্ডা হাওয়া, রইল ওয়েদার আপডেট

Last Updated:
Orange Alert For North Bengal: দুর্যোগের ঘনঘটা কমছে না উত্তরবঙ্গে।মার্চের শেষে খামখেয়ালি আবহাওয়ায় হতে পারে দিশেহারা জীবনযাপন সপ্তাহান্তেই হাওয়া বদলের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। জেনে নেওয়া যাক আবহাওয়ার বড় আপডেট। 
advertisement
1/13
ঝেঁপে আসবে বৃষ্টি, আকাশে বিদ্যুতের খেলা, হু হু ঠান্ডা হাওয়া, অরেঞ্জ অ্যালার্ট জারি
আলিপুরদুয়ার, অনন্যা দে: দুর্যোগের ঘনঘটা কমছে না উত্তরবঙ্গে।মার্চের শেষে খামখেয়ালি আবহাওয়ায় হতে পারে দিশেহারা জীবনযাপন সপ্তাহান্তেই হাওয়া বদলের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। জেনে নেওয়া যাক আবহাওয়ার বড় আপডেট।
advertisement
2/13
শুক্রবার থেকেই উত্তরবঙ্গে দুর্যোগের দাপট আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।উত্তরবঙ্গে আগে থেকেই বৃষ্টি চললেও শুক্রবার থেকে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।
advertisement
3/13
কলকাতা: আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ রাজ্যে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা৷ কলকাতা হাওয়া অফিসের পক্ষ থেকে আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান৷
advertisement
4/13
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার রাত পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
advertisement
5/13
দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি ও দুই বর্ধমানে বৃষ্টির প্রভাব বেশি থাকবে।
advertisement
6/13
উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কোচবিহারে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
advertisement
7/13
তবে রবিবার থেকে আবার বাড়তে থাকবে তাপমাত্রার পারদ৷  আগামী ২৯-৩০ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে আবহাওয়া মূলত শুষ্ক হবে।
advertisement
8/13
তাপমাত্রা আজ কিছুটা বাড়লেও শনিবার ও  রবিবার অংশত মেঘলা থাকবে আকাশ ও বৃষ্টির কারণে  তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে৷
advertisement
9/13
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। সন্ধ্যা বা রাতের দিকে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সকালেও মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি হতে পারে।
advertisement
10/13
প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গে প্রবেশ করছে এই কারণেই গরম। স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশি রয়েছে তাপমাত্রা। আগামীকাল শহর কলকাতা ক্ষেত্রে তাপমাত্রা কমবে, মেঘচ্ছন্ন থাকবে আকাশ। Input - Biswajit Saha
advertisement
11/13
ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি। এর সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। যদিও আগামী দু’দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে উত্তরের জেলাগুলিতে।
advertisement
12/13
পরবর্তী দু’দিনে ফের কমবে তাপমাত্রা।সামগ্রিকভাবে রাজ্যে এক অস্থির আবহাওয়ার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। একদিকে বৃষ্টির ভ্রুকুটি, অন্যদিকে ঊর্ধ্বমুখী পারদ দুইয়ের চাপে সাধারণ মানুষের অস্বস্তি বাড়বে। ঝড়বৃষ্টির সময় সতর্ক থাকা প্রয়োজনীয় বলে পরামর্শ আবহাওয়াবিদদের।
advertisement
13/13
উত্তরবঙ্গের পাঁচটি স্থানের তাপমাত্রা কেমন রয়েছে জেনে নেওয়া যাক।দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা ১৪. ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৯. ৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ২৮. ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯. ১ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ৩০. ১ সর্বনিম্ন ১৯. ৫ ডিগ্রি সেলসিয়াস। মালদার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ২৩. ২ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/আলিপুরদুয়ার/
Orange Alert : ঝেঁপে আসবে বৃষ্টি, আকাশে বিদ্যুতের খেলা, হু হু ঠান্ডা হাওয়া, রইল ওয়েদার আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল