Khukri History: গোর্খাদের শৌর্য-ঐতিহ্যের প্রতীক খুকরি! রয়েছে ৫০ রকমের বৈচিত্র্য, যার অজানা ইতিহাস অবাক করবে আপনাকে
- Reported by:Annanya Dey
- Published by:Madhab Das
Last Updated:
Khukri History: গোর্খাদের সাহসের সমার্থক 'খুকরি' প্রায় ৫০ রকমের রয়েছে, যার প্রত্যেকটির নাম ও উপযোগিতা আলাদা। যুদ্ধের ময়দান থেকে শুরু করে ধর্মীয় আচারে খুকরি ব্যবহার হয়।
advertisement
1/5

খুকরির সঙ্গে জড়িয়ে রয়েছে গোর্খা সম্প্রদায়ের বীরত্বের গাঁথা। খুকরির কথা সামনে এলেই সকলের চোখের সামনে ভেসে ওঠে এক গোর্খা পুরুষের চেহারা। যার হাতে থাকে খুকরি। কালচিনি ও মাদারিহাট ব্লকে তৈরি হয় খুকরি। কারখানা রয়েছে খুকরি তৈরির। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
2/5
গোর্খাদের সাংস্কৃতিক হাতিয়ার খুকরি, যার ওপর তারা নিজের থেকে বেশি বিশ্বাস করে। এই খুকরিও তার আকার আকৃতি ও পাতলা মোটা ভারি হালকার সঙ্গে সঙ্গে এদের আলাদা আলাদা নাম থাকে। এই হাতিয়ার নিয়ে তাদের বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে দেখা যায়।
advertisement
3/5
ভারতের গোর্খা রেজিমেন্টের সেনাবাহিনী ও অসম রাইফলের জওয়ানদের সঙ্গে থাকে এই হাতিয়ার। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোর্খা পুলিশকর্মীদের এই খুকরি নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে বিভিন্ন সময়। খুকরি প্রস্তুতকারকদের কাছ থেকে জানা যায় আলাদা আলাদা ভাবে ৫০টির উপরে নাম রয়েছে খুকরির।
advertisement
4/5
খুকরির আলাদা আলাদা ধরনের হিসেবে কিছু নাম রয়েছে যেমন ভোজপুরে, শিরুপাতে, চিতলাঙ্গে চেনপুরে, বাঁশপাতে, আঙ্খোলা পানাওয়ালা। ডুয়ার্সে ও পাহাড়ের বাজারগুলিতেও খুকরি বিক্রি হতে দেখা যায়।
advertisement
5/5
কালচিনির খুকরি প্রস্তুতকারক কাইলা বিশ্বকর্মা জানান, "খুকরি তৈরির কাজ খুব সুক্ষ হয়। একাগ্রতার সঙ্গে করতে হয় এই কাজ। আমরা বংশ পরম্পরায় এই কাজ করছি।" (ছবি ও তথ্য: অনন্যা দে)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Khukri History: গোর্খাদের শৌর্য-ঐতিহ্যের প্রতীক খুকরি! রয়েছে ৫০ রকমের বৈচিত্র্য, যার অজানা ইতিহাস অবাক করবে আপনাকে