TRENDING:

Education News: পরিবেশ বিজ্ঞানে ঘরে বসে মাস্টার্স করার সুযোগ, রবীন্দ্রভারতীর হাত ধরে খুলছে লাখ টাকার চাকরির রাস্তা! কতদিন ভর্তি চলবে দেখুন

Last Updated:
Alipurduar Education News: স্নাতকোত্তর স্তরে পরবেশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চাইলে, এবার রয়েছে বড় সুযোগ। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা কেন্দ্রে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সংযোজন হতে চলেছে এই নতুন বিষয়।
advertisement
1/5
পরিবেশ বিজ্ঞানে ঘরে বসে মাস্টার্স করার সুযোগ দিচ্ছে রবীন্দ্রভারতী! কতদিন ভর্তি চলবে দেখুন
স্নাতক স্তরে ইভিএস নিয়ে পড়াশোনা করেছেন, কিন্তু স্নাতকোত্তর করবেন কোথায় বুঝে উঠতে পারছেন না? রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা কেন্দ্র নিয়ে এল এই সুযোগ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা কেন্দ্র আলিপুরদুয়ারে সংযোজন হতে চলেছে নতুন বিষয়। এবার থেকে পরিবেশ বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করতে পারবেন পড়ুয়ারা। (ছবি ও তথ্য - অনন্যা দে)
advertisement
2/5
আলিপুরদুয়ার এবং সংলগ্ন এলাকার বিশ্ববিদ্যালয়ে এই বিষয়টি পড়ানো হয় না বলে জানা যায়। আগামী ৫ মার্চ পর্যন্ত ভর্তি চলবে দূরশিক্ষার জন্য। ২০১৫ সাল থেকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা কেন্দ্র শুরু হয় এই বিবেকানন্দ কলেজে। প্রতি সপ্তাহে শনিবার ও রবিবার ক্লাস হয়। তিনটি বিষয়ে ক্লাস হয়।
advertisement
3/5
বাংলা, ইংরেজি ও ইতিহাস বিষয়ে ক্লাস চলছিল। তবে ইভিএস এই ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে চালু করার আবেদন জানানো হয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আলিপুরদুয়ার কেন্দ্রের পক্ষ থেকে। এই বিষয়ে অনেকেই স্নাতকোত্তর করতে চাইছেন বলে জানা গিয়েছে।
advertisement
4/5
২০২৬-২৭ শিক্ষাবর্ষে সংস্কৃত এবং রাষ্ট্রবিজ্ঞান বিষয় আলিপুরদুয়ার কেন্দ্রে সংযোজিত হবে বলে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা কেন্দ্রের কো-অর্ডিনেটর কনক কুমার সিনহা জানিয়েছেন। এই বিষয়গুলির শিক্ষক মিলতেই কোর্স চালু হয়ে যাবে।
advertisement
5/5
কো-অর্ডিনেটর কনক কুমার সিনহা জানিয়েছেন, "ইভিএস বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, এইরকম পড়ুয়াদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাঁদের জন্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের আলিপুরদুয়ারের কেন্দ্রে এই বিষয়টি সংযোজন করা হচ্ছে। এই কেন্দ্র থেকে পড়াশুনো সামগ্রী, মার্কশিট সবই দেওয়া হয়।" (ছবি ও তথ্য - অনন্যা দে)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Education News: পরিবেশ বিজ্ঞানে ঘরে বসে মাস্টার্স করার সুযোগ, রবীন্দ্রভারতীর হাত ধরে খুলছে লাখ টাকার চাকরির রাস্তা! কতদিন ভর্তি চলবে দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল