Siliguri AINU: জটিল অস্ত্রোপচারের জন্য আর দিল্লি-মুম্বই নয়! শিলিগুড়ির AINU-তে চালু অ্যাডভান্সড রোবোটিক সার্জারি সেন্টার, বাড়তি অর্থ-সময়-ঝুঁকি থেকে রেহাই
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Siliguri AINU: উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় এক ঐতিহাসিক সংযোজন। শিলিগুড়িতে AINU-তে চালু হল অত্যাধুনিক অ্যাডভান্সড রোবোটিক সার্জারি সেন্টার। এর ফলে জটিল অস্ত্রোপচারে সময়, অর্থ এবং ঝুঁকি অনেকটাই কমবে।
advertisement
1/5

উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় এক ঐতিহাসিক সংযোজন হিসেবে এশিয়ান ইনস্টিটিউট অফ নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি (AINU) শিলিগুড়িতে চালু হল অত্যাধুনিক অ্যাডভান্সড রোবোটিক সার্জারি সেন্টার। শিবমন্দিরে অবস্থিত এই হাসপাতালেই বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পরিষেবার উদ্বোধন করেন পদ্মশ্রী করিমুল হক ও প্রখ্যাত ফুটবলার বাইচুং ভুটিয়া। উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট অতিথিরা। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
এই উদ্যোগের মাধ্যমে AINU শিলিগুড়ি উত্তরবঙ্গের প্রথম হাসপাতাল হিসেবে রোবোটিক সার্জারি প্রোগ্রাম চালু করল। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, প্রযুক্তিনির্ভর ও বিশ্বমানের চিকিৎসা পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এটি এক বড় পদক্ষেপ। রোবোটিক সার্জারির মাধ্যমে আরও নিখুঁত, কম ইনভেসিভ এবং দ্রুত আরোগ্যলাভ সম্ভব হবে বলে জানানো হয়েছে।
advertisement
3/5
এতদিন জটিল কিডনি অপারেশন, ইউরোলজি সার্জারি কিংবা ক্যানসার সংক্রান্ত ন্যূনতম ইনভেসিভ অস্ত্রোপচারের জন্য রোগীদের দিল্লি, মুম্বইয়ের মতো মেট্রো শহরে ছুটতে হতো। ফলে সময়, অর্থ ও শারীরিক কষ্ট সবদিক থেকেই রোগী ও পরিবারের উপর বাড়তি চাপ পড়ত। নতুন এই পরিষেবা চালু হওয়ায় সেই নির্ভরতা অনেকটাই কমবে বলে মনে করছে স্বাস্থ্য মহল।
advertisement
4/5
উদ্বোধনী মঞ্চে বাইচুং ভুটিয়া বলেন, উত্তরবঙ্গের মানুষের জন্য এটি গর্বের মুহূর্ত। আধুনিক প্রযুক্তি নির্ভর চিকিৎসা পরিষেবা এখন পাহাড় ও সমতলের মানুষের হাতের নাগালে চলে এল। পদ্মশ্রী করিমুল হকও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, গ্রাম ও শহরের সাধারণ মানুষের উন্নত চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। এই কেন্দ্র সেই অধিকার বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ।
advertisement
5/5
AINU কর্তৃপক্ষের মতে, এই রোবোটিক সার্জারি সেন্টার শুধু উত্তরবঙ্গ নয়, উত্তর-পূর্ব ভারতের পার্শ্ববর্তী এলাকার রোগীদের কাছেও আশীর্বাদ হয়ে উঠবে। নির্ভুলতা, উদ্ভাবন ও উন্নত রোগী-ফলাফলের লক্ষ্যে উত্তরবঙ্গ এখন চিকিৎসার নতুন ভবিষ্যতের পথে এগোতে শুরু করল।(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Siliguri AINU: জটিল অস্ত্রোপচারের জন্য আর দিল্লি-মুম্বই নয়! শিলিগুড়ির AINU-তে চালু অ্যাডভান্সড রোবোটিক সার্জারি সেন্টার, বাড়তি অর্থ-সময়-ঝুঁকি থেকে রেহাই