TRENDING:

AC: থ্রি স্টার, ফাইভ স্টার...! এসি-র স্টার বেশি থাকলে সত্যিই কি কমে যায় মাসের ইলেকট্রিক বিল? আসল 'সত্যিটা' জেনে নিন

Last Updated:
Air conditioner Star Rating : এপ্রিল মাস মানেই প্রচণ্ড গরম। আর গরম মানেই অনেকে এসি কেনার কথা ভাবেন। এসির স্টার রেটিং সম্পর্কে জেনে নিন।
advertisement
1/6
থ্রি স্টার, ফাইভ স্টার...! এসি-র স্টার বেশি হলে সত্যি কি কমে যায় ইলেকট্রিক বিল?
মার্চ শেষ হওয়ার পথে। এপ্রিল মানেই ভয়ঙ্কর গরমের সময়। এই সময় অনেকেই এসি কেনার কথা ভাবেন। তবে এসির স্টার রেটিং নিয়ে অনেকে দ্বন্দ্বে থাকেন। থ্রি নাকি ফাইভ, এসি-র এই স্টার রেটিং আসলে কী!
advertisement
2/6
অনেকেই এসি কিনতে যান রেটিং দেখে। বাজারেও থ্রি স্টারের থেকে ফাইভ স্টারের এসির দাম বেশি। তবে সত্যি কি এসি এসির রেটিং-এর উপর ইলেকট্রিক বিল কম বা বেশি হওয়া নির্ভর করে?
advertisement
3/6
এই রেটিং BEE (Bureau of Energy Efficiency) দ্বারা নির্ধারিত হয়। এসি বিদ্যুতচালিত হতে কতটা দক্ষ (energy efficient)। ফলে এই রেটিং-এর উপর বিদ্যুতের বিলের অনেকটাই নির্ভর করে।
advertisement
4/6
এসি-তে ফাইভ স্টার মানে কার্যকারিতা বেশি, বিদ্যুৎ খরচ কম। আর থ্রি স্টার মানে কার্যকারিতা তুলনামূলক কম, বিদ্যুৎ খরচ ফাইভ স্টার এসির থেকে কিছুটা বেশি।
advertisement
5/6
Ac-র স্টার রেটিং মূলত ISEER (Indian Seasonal Energy Efficiency Ratio)-এর ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। অনেকেই দামের জন্য থ্রি স্টার এসি কেনেন। তাতে দীর্ঘমেয়াদি ব্যবহারে ফাইভ স্টার এসির থেকে কিছুটা বেশি বিদ্যুতের বিল দিতে হয়।
advertisement
6/6
দেড় টন ফাইভ স্টার এসি রোজ ৮ ঘণ্টা চললে দেড় টন থ্রি স্টার এসির থেকে বছরে প্রায় আড়ই হাজার টাকা পর্যন্ত বিদ্যুত বিল সাশ্রয় করাতে পারে। দিনে ৬ ঘণ্টার বেশি এসি চালালে ফাইভ স্টার রেটিং এসি কেনাই বুদ্ধিমানের কাজ।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
AC: থ্রি স্টার, ফাইভ স্টার...! এসি-র স্টার বেশি থাকলে সত্যিই কি কমে যায় মাসের ইলেকট্রিক বিল? আসল 'সত্যিটা' জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল