Google Search: লুকিয়ে গুগলে এই ৪ টি শব্দ সার্চ করছেন? বিপদ থেকে পালিয়ে বাঁচবেন না, এমন ফাঁদে পড়বেন, সব শেষ হবে
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Pooja Basu
Last Updated:
Google-এ এই ৪ শব্দ সার্চ করলেই বিপদে পড়বেন, স্ক্রিন জুড়ে ঘটতে থাকবে অদ্ভুত সব ব্যাপার, বিশ্বাস না হলে পরখ করে দেখুন
advertisement
1/6

আমাদের সবার পছন্দের সার্চ ইঞ্জিন Google। হেন জিনিস নেই যা আমরা এখানে সার্চ করে দেখি না। সার্চ বারে ক্লিক করলে কী কী হিস্টরি বের হয়ে আসবে, দেখলে নিজেদেরই অবাক লাগবে। তবে, অবাক হওয়ার মতো ব্যাপার কিন্তু এখানেই শেষ নয়।
advertisement
2/6
Google-এ ৪টি জিনিস সার্চ করতে গেলেই আমাদের পড়তে হয় বিপদে। ন্যুডিটি বা ওই জাতীয় কিছু সার্চ করার কথা এখানে বলা হচ্ছে না। এই জাতীয় বিষয়বস্তু হালে সার্চ করলেও সেফসার্চ ফিচারের মাধ্যমে তা দেখা থেকে নিজেদের বা অন্যদের আটকে রাখতে পারি আমরা। এই শব্দগুলো আপাতদৃষ্টিতে নিরীহ, কিন্তু তাদের সার্চের রেজাল্ট অদ্ভুতুড়ে। ব্যাপারটা কী, দেখে নেওয়া যাক সরাসরি।
advertisement
3/6
Drop Bear-এই শব্দদুটো Google-এ লিখে সার্চ করলে একটা ভাল্লুকের আইকন দেখা যাবে। সেই আইকনে ক্লিক করলে একটা নতুন পেজ খুলবে, সেখানে উপর থেকে নিচে ভাল্লুকটাকে গড়িয়ে পড়তে দেখা যাবে। এর পরই স্ক্রিন কাঁপতে আরম্ভ করবে- তা থামবে না।
advertisement
4/6
Chixuclub-এই শব্দটি সার্চ করতে গেলেও সমস্যায় পড়তে হবে। লিখে সার্চ করলেই সঙ্গে সঙ্গে স্ক্রিনের উপর থেকে নিচে একটা পাথর গড়িয়ে পড়তে দেখা যাবে। একেবারে নিচে পড়ে যাওয়ার পর ঠিক আগের মতো ঘটনা ঘটবে, অর্থাৎ স্ক্রিন কাঁপতে আরম্ভ করবে- তা থামবে না।
advertisement
5/6
Dart Mission-এক্ষেত্রে বিপদ কল্পনারও বাইরে। এটা সার্চ করলে স্ক্রিনের ডানদিক থেকে বামদিকে একটা স্যাটেলাইট প্রথমে যেতে দেখা যাবে। তা মিলিয়ে যাওয়ার পর স্ক্রিনের সব কিছু এলোমেলো হয়ে যাবে, স্ক্রিন বিকৃত হয়ে যাবে।
advertisement
6/6
Last of us-এটা লিখে সার্চ করলে একটা নতুন পেজ খুলে যাবে, সেখানে দেখা যাবে একটা মাশরুম। সেই মাশরুমে ক্লিক করলে স্ক্রিনে আরও মাশরুম দেখা যাবে। যতবার ক্লিক করা হবে, স্ক্রিন মাশরুমে ভরে যেতে থাকবে।