TRENDING:

২৮ দিন নয়, চলবে পুরো মাস! জিও-র নতুন প্ল্যানে আনলিমিটেড কলিং ও ডেটার সঙ্গে মিলবে বিশেষ সুবিধা

Last Updated:
Reliance Jio-র ৩৩৯ টাকা প্ল্যানে আনলিমিটেড কল, ১.৫জিবি ডেটা, SMS ও ক্যালেন্ডার ভ্যালিডিটি মিলছে। ৩৪৯ প্ল্যানের সঙ্গে তুলনা করে দেখুন সুবিধা ও অতিরিক্ত বেনিফিট
advertisement
1/6
২৮ দিন নয়, চলবে পুরো মাস! জিও-র নতুন প্ল্যানে আনলিমিটেড কলিং ও ডেটার সঙ্গে মিলবে বিশেষ সুবিধা
রিলায়েন্স জিও তাদের প্রিপেইড ইউজারদের জন্য ৩৩৯ টাকার একটি নতুন প্ল্যান চালু করেছে, যা ৩৪৯ টাকার প্ল্যানের তুলনায় কিছুটা সস্তা বিকল্প। এই প্ল্যানটি মূলত তাঁদের জন্য তৈরি, যারা প্রতি মাসে বেশি খরচ করতে চান না কিন্তু প্রয়োজনীয় সুবিধা চান।
advertisement
2/6
এই প্ল্যানে ইউজাররা সব নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং পাবেন। এর সঙ্গে প্রতিদিন ১০০টি SMS পাবেন। ডেটার ক্ষেত্রে, এতে প্রতিদিন ১.৫জিবি ডেটা পাওয়া যায়। দৈনিক লিমিট শেষ হয়ে গেলে স্পিড কমে ৬৪Kbps হয়ে যায়, যা বেশিরভাগ প্রিপেইড প্ল্যানে সাধারণ ব্যাপার।
advertisement
3/6
এই প্ল্যানের সবচেয়ে বড় বিশেষত্ব হল এর ভ্যালিডিটি। সাধারণত বেশিরভাগ প্ল্যান ২৮ দিনের হয়, কিন্তু এই প্ল্যানটি ক্যালেন্ডার মাসের ভ্যালিডিটির সঙ্গে আসে। অর্থাৎ, আপনি যদি ১০ তারিখে রিচার্জ করেন, তাহলে এটি পরের মাসের ১০ তারিখ পর্যন্ত চলবে। এই ফিচারটি অনেক ইউজারের জন্য খুবই সুবিধাজনক হতে পারে।
advertisement
4/6
আরও যে সুবিধাগুলি পাবেন…এছাড়াও, এই প্ল্যানে কিছু অতিরিক্ত বেনিফিটও রয়েছে। ইউজাররা JioTV এবং JioAICloud-এর অ্যাক্সেস পাবেন। পাশাপাশি Google Gemini Pro-এর সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে, যেখানে ক্লাউড স্টোরেজ ও AI ফিচার অন্তর্ভুক্ত রয়েছে।
advertisement
5/6
তবে এখানে একটি ছোট শর্তও রয়েছে। Gemini Pro-এর সুবিধা চালিয়ে যেতে হলে আপনাকে ২৯৯ টাকা বা তার বেশি দামের এবং কমপক্ষে ১.৫GB/দিন ডেটা-সহ প্ল্যানে সক্রিয় থাকতে হবে। আপনি যদি এর চেয়ে সস্তা প্ল্যানে চলে যান, তাহলে এই সুবিধা বন্ধ হয়ে যেতে পারে।
advertisement
6/6
যদি ৩৪৯ টাকা-র প্ল্যানের সঙ্গে তুলনা করা হয়, তাহলে সেখানে প্রতিদিন ২জিবি ডেটা পাওয়া যায়, যেখানে এই প্ল্যানে ১.৫জিবি। তাই আপনার ডেটা ব্যবহার বেশি হয় তাহলে ৩৪৯ টাকা-র প্ল্যানটি ভাল হতে পারে। আর ৩৩৯ টাকা-র এই প্ল্যানটি তাঁদের জন্য উপযুক্ত, যাদের ব্যবহার সাধারণ এবং যারা প্রতি মাসে কিছুটা সঞ্চয় করতে চান।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
২৮ দিন নয়, চলবে পুরো মাস! জিও-র নতুন প্ল্যানে আনলিমিটেড কলিং ও ডেটার সঙ্গে মিলবে বিশেষ সুবিধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল