TRENDING:

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাদ অভিষেক! তারকা ওপেনারকে নিয়ে বড় আপডেট দিলেন সূর্যকুমার যাদব

Last Updated:
IND vs SA: টি-২০ বিশ্বকাপে এখনও ব্যাটে রান নেই ওপোনার অভিষেক শর্মার। ক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা পাবেন কিনা বিশ্বের পয়লা নম্বর টি-২০ ব্যাটার নিয়েও তৈরি হয়েছে জল্পনা। এবার এনিয়ে মুখ খুললেন সূর্যকুমার যাদব।
advertisement
1/6
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাদ অভিষেক! তারকা ওপেনারকে নিয়ে বড় আপডেট দিলেন সূর্যকুমার যাদব
টানা তিনটি ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন অভিষেক শর্মা। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা পাবেন কিনা বিশ্বের পয়লা নম্বর টি-২০ ব্যাটার নিয়েও তৈরি হয়েছে জল্পনা। বড় ম্যাচের আগে ভারতীয় দলের তারকা ওপেনারকে নিয়ে মুখ খুললেন খোদ অধিনায় সূর্যকুমার যাদব।
advertisement
2/6
অভিষেক শর্মার বদলে সঞ্জু স্যামসনকে ওপেনে খেলানো হবে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। তবে প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে অভিষেক শর্মাকে সমর্থন জানিয়েছেন সূর্যকুমার যাদব। ভারতীয় অধিনায়ক স্পষ্ট জানিয়ে দেন, অভিষেককে বাদ দিয়ে সঞ্জু স্যামসনকে খেলানো নিয়ে যে জল্পনা চলছে তা নিয়ে তিনি উদ্বিগ্ন নন।
advertisement
3/6
সূর্যকুমার মজা করে বলেন, “অভিষেক শর্মার ফর্ম নিয়ে যারা চিন্তা করছে, আমি তাদের নিয়েই চিন্তিত।” তিনি বলেন, “অভিষেকের ফর্ম নিয়ে এত দুশ্চিন্তার কী আছে? বরং আমি ভাবি যে দলগুলো তার বিরুদ্ধে খেলবে তাদের কথা। সে এখনও রান করেনি—যখন করবে তখন কী হয়, সেটা সবাই জানে।”
advertisement
4/6
তিনি আরও যোগ করেন, “এটা দলগত খেলা, এমন ওঠানামা চলতেই থাকে। এখন দলের প্রয়োজন সে যেন নিজের স্বাভাবিক স্টাইলে খেলে। যদি সফল হয় ভালো, না হলেও আমরা আছি তাকে কভার করার জন্য। গত বছর সে আমাদের জন্য কভার করেছিল, এবার আমরা তার পাশে আছি।”
advertisement
5/6
অভিষেকের বদলে সঞ্জু স্যামসনকে আনার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে অধিনায়ক সরাসরি উত্তর দেননি। তিনি বলেন দল স্পিন মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে, কারণ এই টুর্নামেন্টে উইকেটগুলো কিছুটা কঠিন ও ভিন্ন ধরনের।
advertisement
6/6
সূর্যকুমার জানান, বড় স্কোরের প্রত্যাশা থাকলেও এখানে উইকেট ভিন্ন আচরণ করছে। অফস্পিনাররা এখন বেশি কার্যকর হচ্ছে, তাই সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সুপার–৮ পর্বে দল তা কাজে লাগাতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলা খবর/ছবি/খেলা/
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাদ অভিষেক! তারকা ওপেনারকে নিয়ে বড় আপডেট দিলেন সূর্যকুমার যাদব
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল