TRENDING:

বিশ্বকাপ জিতেই অবসরে জসপ্রীত বুমরাহ? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্তের পথে তারকা পেসার!

Last Updated:
Jasprit Bumrah: টি-২০ বিশ্বকাপে দলের পেস অ্যাটাককে নেতৃত্ব দিয়ে অনবদ্য বোলিং করেছেন জসপ্রীত বুমরাহ। বিশ্বজয়ের পর কি এবার ক্রিকেটের দুই ফর্ম্যাটকে বিদায় জানাতে পারেন তারকা পেসার।
advertisement
1/7
বিশ্বকাপ জিতেই অবসরে জসপ্রীত বুমরাহ? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্তের পথে তারকা পেসার!
টি–২০ বিশ্বকাপ ২০২৬-এ দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার নতুন লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু করেছেন ভারতের তারকা জোরে বোলার জশপ্রীত বুমরাহ। তিনি এখন নজর দিচ্ছেন ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের দিকে। সেই লক্ষ্য সামনে রেখে আগামী প্রায় ১৮ মাসে টি–২০ ম্যাচের তুলনায় ৫০ ওভারের ম্যাচ বেশি খেলতে পারেন এই অভিজ্ঞ বোলার। ক্রিকেটের দুটি ফরম্যাট থেকে বুনরাহ সড়ে দাঁড়াবেন কিনা তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।
advertisement
2/7
ভারতীয় দলের সামনে আগামী সময়ে বেশ কয়েকটি টি–২০ দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে। এছাড়া জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসেও ভারত অংশ নিতে পারে। ওই প্রতিযোগিতায় সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল মাঠে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।
advertisement
3/7
বুমরাহ ভবিষ্যতে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও খেলতে আগ্রহী। সেই প্রতিযোগিতায় ক্রিকেট টি–২০ ফরম্যাটে অনুষ্ঠিত হবে। তবে আপাতত তাঁর মূল লক্ষ্য ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ। সেই কারণেই তিনি সীমিত ওভারের ক্রিকেটে একদিনের ম্যাচকেই বেশি গুরুত্ব দিতে চান।
advertisement
4/7
ভারতের বিশ্বকাপ প্রস্তুতির বড় অংশ শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর। আইপিএলে বুমরাহ মুম্বই দলের জোরে বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন। এই প্রতিযোগিতা শেষ হলেই জাতীয় নির্বাচক কমিটি, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবে।
advertisement
5/7
এই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে বুমরাহর কাজের চাপ সঠিকভাবে নিয়ন্ত্রণ করা। কারণ বড় প্রতিযোগিতায় তাঁর ফিটনেস ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাঁকে সব ধরনের ম্যাচে খেলানো হবে কি না, তা নিয়ে সতর্কভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
advertisement
6/7
উল্লেখ্য, ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ ফাইনালের পর থেকে বুমরাহ মোট ৪২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে রয়েছে ২১টি টেস্ট এবং ২১টি টি–২০ আন্তর্জাতিক ম্যাচ। ভারতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় তিনি টেস্ট ক্রিকেট খেলবেন, তবে সীমিত ওভারের ক্রিকেটে আগামী বিশ্বকাপকে মাথায় রেখে একদিনের ম্যাচেই বেশি মনোযোগ দেবেন।
advertisement
7/7
ফলে যে জল্পনা তৈরি হয়েছিল টি-২০ বিশ্বকাপের পর কি জসপ্রীত বুমরাহ টেস্ট ও টি-২০ ক্রিকেট থেকে সড়ে দাঁডাতে পারেন? তা একেবারেই সঠিক নয়। বুমরাহের তরফ থেকেও অফিসিয়ালি এই নিয়ে কোনও বিবৃতি আসেনি। তারকা পেসার শুধু ওডিআই বিশ্বকাপকে মাথায় রেখে নিজের পরিকল্পনা সাজাতে চান।
বাংলা খবর/ছবি/খেলা/
বিশ্বকাপ জিতেই অবসরে জসপ্রীত বুমরাহ? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্তের পথে তারকা পেসার!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল