Why Rinku Singh Left India Team: ভারতীয় শিবিরে থাকাকালীনই এল মেগা খারাপ খবর, কী কারণে বাড়িতে পাড়ি রিঙ্কুর জেনে নিন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Why Rinku Singh Left India Team: রিঙ্কুর বাবা চতুর্থ স্টেজ লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে এই মুহূর্তে রয়েছেন ভেন্টিলেশনে
advertisement
1/5

কেন রিঙ্কু ভারতীয় শিবির ছেড়ে চলে গেল?সর্বভারতীয় এক প্রতিবেদন অনুসারে, রিঙ্কুর বাবা চতুর্থ পর্যায়ের লিভার ক্যানসারে ভুগছেন এবং ভেন্টিলেটর সাপোর্টে আছেন। মিডল অর্ডার ব্যাটসম্যান দলের সঙ্গে চেন্নাই গিয়েলেন কিন্তু এই মুহূর্তে তিনি নিজের ঘরে ফিরে গেছেন৷ তিনি মঙ্গলবার ভারতের প্রশিক্ষণ যোগ দেননি।
advertisement
2/5
"পারিবারিক জরুরি অবস্থার কারণে রিঙ্কু সিং চেন্নাই থেকে বাড়ি ফিরে এসেছেন। তিনি চেপকে ভারতের অনুশীলন সেশনে যোগ দেননি," সংবাদ সংস্থা পিটিআই একটি সূত্রের খবর দিয়েছে৷ রিঙ্কুর বাবা খানচাঁদ সিং গুরুতর অবস্থায় গ্রেটার নয়ডার একটি হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে।
advertisement
3/5
ব্যক্তিগত জরুরি অবস্থার কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের শিবির ছেড়েছেন রিঙ্কু সিং। রিঙ্কু কখন তাঁর সতীর্থদের সঙ্গে যোগ দেবেন বা জিম্বাবোয়ের বিপক্ষে বৃহস্পতিবার চেন্নাইতে আয়োজিত প্রতিযোগিতার দ্বিতীয় সুপার ৮ ম্যাচে তিনি উপস্থিত থাকবেন কিনা তা এখনও জানা যায়নি।
advertisement
4/5
দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারের ধাক্কার পর, সেমিফাইনালের দৌড়ে থাকার জন্য ভারতকে বাকি দুটি ম্যাচ জিততে হবে। জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই দুটি ম্যাচে জয় পেলেও শেষ চারে ওঠার জন্য যথেষ্ট নাও হতে পারে৷ এরই জন্যে ভারতকে আজও লক্ষ্য রাখতে হবে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্টইন্ডিজ ম্যাচের দিকে৷
advertisement
5/5
ভারতের হয়ে লোয়ার মিডল-অর্ডারে ব্যাট করেন রিঙ্কু। চলমান টুর্নামেন্টে, তিনি এখন পর্যন্ত চার ইনিংসে ১৮ রান করেছেন, যার মধ্যে দক্ষিণ আফ্রিকার কাছে দলের ৭৬ রানের পরাজয়ে শূন্য রানও রয়েছে। রিঙ্কু এখন পর্যন্ত ৪৫টি টি-টোয়েন্টি খেলেছেন এবং ১৫৫.৭৩ স্ট্রাইক-রেটে ৬৬৫ রান করেছেন।