IPL 2026: কে জিতবে আইপিএল? কোন ৪ দল যাবে প্লে-অফে? অরেঞ্জ-পার্পল ক্যাপ কে পাবে? হয়ে গেল বড় ভবিষ্যদ্বাণী!
- Published by:Sudip Paul
Last Updated:
Which Team Will Win IPL 2026: আইপিএল শুরুর দিন যত এগিয়ে আসছে ততই ক্রিকেট প্রেমিদের বাড়ছে উন্মাদমা। কে জিতবে এবারের আইপিএল। তা নিয়ে বড় ভবিষ্যদ্বাণী।
advertisement
1/5

২০২৬ সালের আইপিএল শুরু হতে যাচ্ছে ২৮ মার্চ বেঙ্গালুরুতে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। টুর্নামেন্ট শুরুর আগেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া এবারের আইপিএল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছেন।
advertisement
2/5
আকাশ চোপড়ার মতে, এবারের আইপিএলে প্লে-অফে উঠতে পারে চারটি দল— মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংস। গত মরশুমেও মুম্বই, বেঙ্গালুরু ও পঞ্জাব প্লে-অফে উঠেছিল। তবে শক্তিশালী শুরু করেও শেষ পর্যন্ত প্লে-অফে যেতে পারেনি দিল্লি ক্যাপিটালস।
advertisement
3/5
এবারের আইপিএলে কে চ্যাম্পিয়ন হবে, সে প্রশ্নে চোপড়া সরাসরি কোনো নির্দিষ্ট দলকে নিশ্চিত করেননি। তবে তার ধারণা, এবারে নতুন কোনো দল শিরোপা জিততে পারে। তার মতে, দিল্লি ক্যাপিটালসের কাছে এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার ভালো সুযোগ রয়েছে।
advertisement
4/5
অরেঞ্জ ক্যাপ জয়ের সম্ভাব্য দাবিদার হিসেবেও একটি বড় নাম উল্লেখ করেছেন চোপড়া। তার মতে, সঞ্জু স্যামসন এবারের আইপিএলে সবচেয়ে বেশি রান করতে পারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ দারুণ পারফরম্যান্সের পর এবারে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন তিনি। ওপেনিংয়ে নামলে তার কাছ থেকে বড় রান আশা করছেন সমর্থকরা।
advertisement
5/5
অন্যদিকে পার্পল ক্যাপ জয়ের দৌড়ে এগিয়ে থাকতে পারেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা পেসার জসপ্রিত বুমরাহ। আইপিএলে এখন পর্যন্ত অসাধারণ বোলিং করলেও তিনি কখনো পার্পল ক্যাপ জিততে পারেননি। তাই এবারের আসরে বুমরাহর কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স আশা করা হচ্ছে।