Pakistan : ভারত যদি বিশ্বকাপ ফাইনালে ওঠে..! ওদিকে পাকিস্তানও উঠল! তখন পাকিস্তান কী করবে? খেলবে নাকি খেলবে না?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Pakistan : পাকিস্তান যদি এই সিদ্ধান্তে অনড় থাকে তা হলে আইসিসির শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। আর সেই শাস্তি পাকিস্তান ক্রিকেটকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে পাকিস্তান বলছে, তারা এসব নিয়ে ভাবছে না।
advertisement
1/7

বিশ্বকাপে এমনি সব ম্যাচ খেলবে, শুধু ভারতের বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারির ম্যাচ খেলবে না পাকিস্তান। আর সেটাও পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে!
advertisement
2/7
বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না, সেটা ঘোষণা হওয়ার পরই পাকিস্তানও বেঁকে বসেছিল। সময় নিয়ে বিভিন্ন ছক কষছিল তারা। শেষে পিসিবি জানাল, পাক সরকার পাকিস্তান দলকে বিশ্বকাপ খেলার অনুমতি দিয়েছে। তবে ভারতের বিরুদ্ধে খেলার অনুমতি দেয়নি।
advertisement
3/7
পাকিস্তান যদি এই সিদ্ধান্তে অনড় থাকে তা হলে আইসিসির শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। আর সেই শাস্তি পাকিস্তান ক্রিকেটকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে পাকিস্তান বলছে, তারা এসব নিয়ে ভাবছে না। এমনকী শাস্তির ব্যাপারে কোনও ভয়ডরও তাদের নেই।
advertisement
4/7
পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ না খেলার সম্ভাবনা প্রবল। এখন প্রশ্ন হল, এবারও বিশ্বকাপে ভারতীয় দল ফেভারিট। ফলে ভারতের নক-আউট পর্ব, এমনকী ফাইনাল খেলার সম্ভাবনাও প্রবল। ওদিকে পাকিস্তানও যদি ফাইনালে ওঠে তা হলে কি তখনও তারা ভারতের বিরুদ্ধে খেলবে না!
advertisement
5/7
ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘টি-২০ বিশ্বকাপের গ্রুপ আর নকআউট পর্বের সূচিতে ভারত-পাকিস্তান ফাইনাল হতে পারে কিনা সেটা আমার আমার জানা নেই। যদি সেটা সত্যিই হয়, তা হলে কি পাকিস্তান আবার ভারতের বিরুদ্ধে খেলবে না?’
advertisement
6/7
অন্যদিকে, আর অশ্বিন প্রশ্ন করেছেন, ‘নকআউট ম্যাচ হলেও ভারতের বিরুদ্ধে পাকিস্তান কি খেলবে না? এমনটা কি সত্যি হবে? এই প্রশ্নই এখন সবার মনে। ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে পাকিস্তান খেলবে না। কিন্তু এর পরবর্তী পর্যায়ে ভারতের বিরুদ্ধে তারা খেলবে কি না তা নিয়ে কিছু জানায়নি এখনও।
advertisement
7/7
ভারতীয় দল অবশ্য ১৫ ফেব্রুয়ারি কলম্বোর মাঠে থাকবে। কারণ আইসিসির নিয়ম মেনে টিম ইন্ডিয়াকে সেদিন ম্যাচ থেকে ২ পয়েন্ট পেতে মাঠে থাকতে হবে। পাকিস্তান শেষ মুহূর্তে তাদের সিদ্ধান্ত বদলায় কি না সেটাই এখন দেখার।