TRENDING:

IND vs SA : ৭৬ রানে হেরে সব শেষ! বিরাট বিপদের মুখে ভারতীয় দল! নেট রান রেট যা, বিশ্বকাপ থেকে ভারতের বিদায় প্রায় পাকা!

Last Updated:
IND vs SA : টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইটে ভারত হারল দক্ষিণ আফ্রিকার কাছে। আর তার পর টিম ইন্ডিয়ার নেট রান রেট তলানিতে।
advertisement
1/5
বিরাট বিপদের মুখে ভারতীয় দল! নেট রান রেট যা, বিশ্বকাপ থেকে ভারতের বিদায় প্রায় পাকা!
টি-২০ বিশ্বকাপের সুপার এইট-এর ম্যাচে ভারতীয় দল ৭৬ রানে হারল দক্ষিণ আফ্রিকার কাছে। ভারতের সেমিফাইনাল ওঠার অঙ্ক কঠিন। এর পর জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতলেও ভারতের সেমিফাইনাল খেলা যে পাকা তার কোনও গ্যারান্টি নেই।
advertisement
2/5
৭৬ রানে দক্ষিণ আফ্রিকার কাছে হার। এক কথায় বললে বিপর্যয়। তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতের ব্যাটিং লাইন। ভারত এর পর দুটি ম্যাচ জিতলে পয়েন্ট হবে ৪। সেটাও যথেষ্ট নয়। গ্রুপ ১-এর অন্য দলেরও পয়েন্ট তখন ৪ হলে দেখা হবে নেট রান রেট।
advertisement
3/5
আজ এত বড় হারের পর ভারতের নেট রান রেট এখন -৩.৮০০। নেট রান রেটের হিসেবে গ্রুপ-১-এ ভারত এখন সবার নিচে। আর সবার উপরে দক্ষিণ আফ্রিকা, তাদের নেট রান রেট +৩.৮০০।
advertisement
4/5
দক্ষিণ আফ্রিকার ১৮৮ রানের জবাবে ভারতের ইনিংস শেষ হয় ১১১ রানে। ভারতীয় দল পুরো ২০ ওভার ব্যাটিং পর্যন্ত করতে পারেনি। শিবম দুবে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। বাকি সব ব্যাটার ফ্লপ।
advertisement
5/5
বুমরাহ ও অর্শদীপ ভাল শুরু করলেও দক্ষিণ আফ্রিকার মিলার ইনিংস সামলে দেন। আহমেদাবাদের মাঠে ১৮৮ রান তাড়া করা ছিল বড় চ্যালেঞ্জ। এই দলে চেজ মাস্টার বিরাট কোহলি নেই। আর তাঁর অভাব আজ অনুভব করলেন ক্রিকেটভক্তরা।
বাংলা খবর/ছবি/খেলা/
IND vs SA : ৭৬ রানে হেরে সব শেষ! বিরাট বিপদের মুখে ভারতীয় দল! নেট রান রেট যা, বিশ্বকাপ থেকে ভারতের বিদায় প্রায় পাকা!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল