T20 World Cup 2026 : এবার টি-২০ বিশ্বকাপ জিতবে কোন দেশ? ৯৬ শতাংশ ক্রিকেট পণ্ডিত ভোট দিলেন যে দলকে, নাম জেনে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
T20 World Cup 2026 : ইরফান পাঠান, পিযুষ চাওলা, অনিল কুম্বলে, বিনয় কুমার, যুজবেন্দ্র চাহাল, সাবা করিমের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, টিম ইন্ডিয়া এবারও বিশ্বকাপ জয়ের সেরা দাবিদার। জিওস্টারের বিশেষজ্ঞদের মধ্যে ৪৬ জনই ভারতকে ফাইনালে দেখছেন।
advertisement
1/6

অনেকেই বলছেন, টি-২০ বিশ্বকাপে এবার সব থেকে সহজ গ্রুপে রয়েছে ভারতীয় দল। ইতিমধ্যে আমেরিকাকে হারিয়েছে টিম ইন্ডিয়া। এবার ম্যাচ নামিবিয়ার বিরুদ্ধে। অর্থাৎ পর পর দুটি ম্যাচেই ভারতের প্রতিপক্ষ অপেক্ষাকৃত কম শক্তিশালী দল।
advertisement
2/6
টি-২০ বিশ্বকাপ শুরু হয়েছে ইতিমধ্যে পাঁচ দিন হয়ে গিয়েছে। আর এরই মধ্যে টুর্নামেন্টের ফেভারিট টিম বেছে নিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
advertisement
3/6
বরাবরের মতো এবারও টি-২০ বিশ্বকাপে ভারতই যে ফেভারিট দল, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে জেনে নেওয়া যাক, ৯৬ শতাংশ ক্রিকেট পণ্ডিরা এই ব্যাপারে কী বলছেন!
advertisement
4/6
ইরফান পাঠান, পিযুষ চাওলা, অনিল কুম্বলে, বিনয় কুমার, যুজবেন্দ্র চাহাল, সাবা করিমের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, টিম ইন্ডিয়া এবারও বিশ্বকাপ জয়ের সেরা দাবিদার। জিওস্টারের বিশেষজ্ঞদের মধ্যে ৪৬ জনই ভারতকে ফাইনালে দেখছেন।
advertisement
5/6
বিশেষজ্ঞদের অনেকে বলছেন, এবার ভারত ও দক্ষিণ আফ্রিকা ফাইনাল খেলবে। অনেকে আবার ভারতের বিরুদ্ধে ফাইনালে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডকে দেখছেন।
advertisement
6/6
ইংল্যান্ডের প্রাক্তন বোলার এবং ধারাভাষ্যকার ড্যানি মরিসন জানিয়েছেন, ভারতই এবার হট ফেভারিট। তিনি বলেছেন, ঘরের মাঠে ভারতকে রোখা মুশকিল। তবে তিনি নিউজিল্যান্ডকেও ফাইনালে দেখছেন।