Virat Kohli: RCB-র জার্সিতে ফিরেই ঝড় তুললেন কোহলি! স্ট্রাইক রেট 236.84, কাদের বিরুদ্ধে খেললেন বিধ্বংসী ইনিংস?
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Virat Kohli: গত বছর জিতেছিলেন আইপিএল, তারপর বহু দিন টি২০ খেলেননি। আরসিবির জার্সিতে নেমেই ঝড় তুললেন কিং বিরাট। ১৯ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেললেন মহাতারকা। কাদের বিরুদ্ধে খুনে মেজাজে দেখা গেল কোহলিকে?
advertisement
1/5

বহু দিন পরে আবার ২০ ওভারের ক্রিকেটে ফিরেই ব্যাটে ঝড় তুললেন বিরাট। কদিন পরেই Sunrisers Hyderabad-এর বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচে মাঠে নামবে আরসিবি। তার আগে সম্প্রতি RCB-র দ্বিতীয় ইন্ট্রা-স্কোয়াড ম্যাচে ১৯ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন কোহলি। এতেই আশ্বস্ত হয়েছেন আরসিবি ভক্তরা।
advertisement
2/5
RCB-র প্রথম ইন্ট্রা-স্কোয়াড ম্যাচে Kohli মাত্র ১২ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। ২০২৪ সালের টি২০ বিশ্বকাপ জেতার পর টি২০ ক্রিকেট থেকে অবসর নেন কোহলি, ২ বছর পরে এই ফর্ম্যাটে নেমেও তাঁর ব্যাটিংয়ে ঝাঁঝ একটুও কমেনি, বরং তা বেড়়েছে।
advertisement
3/5
RCB-র মেন্টর এবং ব্যাটিং কোচ Dinesh Karthik, Kohli-র প্রশংসা করে বলেছেন, প্রাক্তন অধিনায়ক কোহলিকে এবারের মরসুমে আরও আগ্রাসী মেজাজে দেখা যাবে।
advertisement
4/5
“আজ ভাল ম্যাচ হয়েছে। Virat-র ক্লাস সামনে থেকেই বোঝা গিয়েছে, দারুণ কিছু শট খেলেছে,” Karthik বলেছেন RCB-র শেয়ার করা এক ভিডিওতে। “Virat-র সবচেয়ে বড় ব্যাপার হল, প্রতি বছর সে একটা নির্দিষ্ট পরিকল্পনা আর মানসিকতা নিয়ে আসে। দেখা গেছে, সে কী ভাবে নিজের খেলা আরও উন্নত করতে চায়। আমার মনে হয়, এবার সে আরও ভালো করার চেষ্টা করবে। এটা তার ব্যক্তিত্বের অনেক কিছু বলে দেয়। সে সবসময় নিজের সীমা ছাড়িয়ে যেতে চায়।”
advertisement
5/5
“আর সে মাঠে, মিটিংয়ে, দর্শকদের মাঝেও যে এনার্জি নিয়ে আসে, সেটাও অনেক বড় ব্যাপার এবং Virat-র ব্যক্তিত্বের বড় অংশ,” তিনি আরও যোগ করেন। ৮৬৬১ রান নিয়ে কোহলি আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক এবং এবার তিনি প্রথম ব্যাটার হিসেবে ৯০০০ রান করার সুযোগ পেতে পারেন। তিনি ক্রিস গেইল (৩৫৭) এবং রোহিত শর্মার (৩০২) পর তৃতীয় ব্যাটার হিসেবে আইপিএলে ৩০০ বা তার বেশি ছক্কা মারার লক্ষ্যও পূরণ করেছে।