বৈঠকে উপস্থিত ১০টি দলের অধিনায়করা নিজেদের মতামত জানান। যদিও বোর্ড পরিষ্কার জানিয়ে দিয়েছে, ২০২৭ সালের আগে এই নিয়ম পুনর্বিবেচনা করা হবে না। ফলে আপাতত এই নিয়ম মেনেই খেলতে হবে সব দলকে। তবুও অধিনায়কদের আপত্তি থেকে বোঝা যাচ্ছে, বিষয়টি নিয়ে ভবিষ্যতে আরও আলোচনা হতে পারে।
এই নিয়মের সবচেয়ে বড় সমালোচনা এসেছে অলরাউন্ডারদের দিক থেকে। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল বলেন, আগে অলরাউন্ডারদের গুরুত্ব বেশি ছিল, কিন্তু এখন আলাদা ব্যাটার বা বোলার নেওয়ার প্রবণতা বেড়েছে। একইভাবে রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়াও মনে করেন, এই নিয়ম ভারতীয় ক্রিকেটে অলরাউন্ডারদের বিকাশে বাধা সৃষ্টি করছে।
advertisement
আরও পড়ুনঃ ‘প্লে-অফ যথেষ্ট নয়…’! মরশুম শুরুর আগেই পন্থ-কে কড়া বার্তা এলএসজি মালিকের
শুধু ভারতীয় নয়, বিদেশি ক্রিকেটাররাও একই উদ্বেগ প্রকাশ করেছেন। নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসের মতে, এই নিয়ম ভবিষ্যতে অলরাউন্ডারদের সংখ্যা কমিয়ে দিতে পারে, যা আন্তর্জাতিক ক্রিকেটেও প্রভাব ফেলবে। সব মিলিয়ে, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম আইপিএলে কৌশলগত নতুন মাত্রা যোগ করলেও, তা নিয়ে বিতর্ক এখনও থামেনি।
