Virat Kohli: পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়ে ৫ বিশ্বরেকর্ড গড়লেন বিরাট কোহলি! জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli Create 5 Unique World Records: বিরাট কোহলির দুরন্ত শতরানে ভর করে পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত জয় বিরাট ভারতের। ১০০ রানের ম্যাচ উইনিং ইনিংসের সৌজন্যে ৫টি বড় রেকর্ড গড়লেন কোহলি।
advertisement
1/6

বিরাট কোহলির দুরন্ত শতরানে ভর করে পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত জয় বিরাট ভারতের। ১০০ রানের ম্যাচ উইনিং ইনিংসের সৌজন্যে ৫টি বড় রেকর্ড গড়লেন কোহলি।
advertisement
2/6
আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে সবথেকে দ্রুত ১৪ হাজার রানের মাইলস্টোন ছুঁলেন বিরাট কোহলি। সচিনের ৩৫০ তম ইনিংস টপকে ২৮৭ ইনিংসে ১৪ হাজার রান করলেন কোহলি।
advertisement
3/6
বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে একদিনের ক্রিকেটে ১৪ হাজার রান করলেন বিরাট কোহলি। এর আগে ১৪ হাজার রানের নজির ছিল সচিন তেন্ডুলকর ও কুমারা সাঙ্গাকারার।
advertisement
4/6
আইসিসি প্রতিযোগিতায় সবথেকে বেশিবার ৫০ বা তার বেশি স্কোর করা ব্যাটারদের তালিকাতেও শীর্ষ স্থানে উঠে এলেন কোহলি। সচিন ও বিরাট দুবারই ২৩ বার করে আইসিসি প্রতিযোগিতায় ৫০ বা তার বেশি রান করলেন।
advertisement
5/6
নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ৫১ তম শতরান করলেন বিরাট কোহলি। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ওডিআই ক্রিকেটে এই নজির গড়লেন বিরাট কোহলি।
advertisement
6/6
একদিনের ক্রিকেটে এতদিন সবথেকে বেশি ক্যাচ ধরার রেকর্ড গড়লেন বিরাট কোহলি। টপকে গেলেন মহম্মদ আজহারউদ্দিনের ১৫৬ ক্যাচের নজির। বর্তমানে কোহলির ক্যাচের সংখ্যা ১৫৭।