TRENDING:

সিনেমায় অভিনয়, অফিস ভেসে যায় বন্যায়! বরুণ চক্রবর্তী ক্রিকেটারই হতেন না!

Last Updated:
Varun Chakravarthy- দীনেশ কার্তিকের মতো উইকেট কিপার হতে চাইতেন বরুণ চক্রবর্তী। রাজ্য দলে সুযোগ না পেয়ে ক্রিকেট ছেড়ে দেবেন বলে ভেবেছিলেন।
advertisement
1/6
সিনেমায় অভিনয়, অফিস ভেসে যায় বন্যায়! বরুণ চক্রবর্তী ক্রিকেটারই হতেন না!
ভারতীয় দলের রহস্য স্পিনার। তাঁর দাপটেই নিউজিল্যান্ডকে এদিন হারিয়েছে ভারতীয় দল। বরুণ চক্রবর্তী এদিন পাঁচ উইকেট নেন। তবে অনেকেই জানেন না, বরুণ চক্রবর্তী কিন্তু আদতে স্পিনার হতেই চাননি।
advertisement
2/6
অনেকে আগে বলতেন, বরুণ চক্রবর্তী আইপিএলের নায়ক। তবে তিনি এবার একদিনের ক্রিকেটেও নিজের অস্তিত্বের জানান দিয়েছেন। প্রায় একার হাতেই নিউজিল্যান্ডের কোমর ভেঙে দিলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত পারফর্ম করলেন তিনি।
advertisement
3/6
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন বরুণ। তবে সেবার অনেক প্রত্যাশা থাকা সত্ত্বেও বেধড়ক মার খেয়ে তাঁকে বাদ পড়তে হয়েছিল দল থেকে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি সাক্ষী থাকল অন্য এক বরুণের।
advertisement
4/6
এদিন ৪২ রানে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডারে ধস নামান তিনি। সেমিফাইনালেও তিনি হতে পারেন রোহিত শর্মার তুরুপের তাস। অনেকেই জানেনা না, বরুণ চক্রবর্তী মানেই একই অঙ্গে বহুরূপ।
advertisement
5/6
দীনেশ কার্তিকের মতো উইকেট কিপার হতে চাইতেন বরুণ চক্রবর্তী। রাজ্য দলে সুযোগ না পেয়ে ক্রিকেট ছেড়ে দেবেন বলে ভেবেছিলেন। ২০১৪ সালে 'জিভা' নামে এক তামিল ছবিতে অভিনয় করেন তিনি। সেটাও অনেকেরই অজানা।
advertisement
6/6
বছর আটেক আগে একটি ফার্ম খুলেছিলেন বরুণ। স্থাপত্য শিল্পে তাঁর ডিগ্রি রয়েছে। তবে চেন্নাইয়ের বন্যায় বরুণের সেই অফিস ভেসে যায়। বরুণ চেয়েছিলেন, ক্রিকেট খেললে পেসার হিসেবে খেলবেন। তবে চোটের কবলে পড়ে সে আশাতেও জল পড়ে। তবে স্পিনার বরুণ চক্রবর্তীকে কিন্তু আবিষ্কার করেছিল কেকেআর।
বাংলা খবর/ছবি/খেলা/
সিনেমায় অভিনয়, অফিস ভেসে যায় বন্যায়! বরুণ চক্রবর্তী ক্রিকেটারই হতেন না!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল