Vaibhav Suryavanshi Injured: দিনটা মোটেই ভাল যাচ্ছে না বৈভব সূর্যবংশীর, মাঠে ব্যাথায় কুঁকড়ে পড়ে গেলেন স্টার খুদে, রইল আপডেট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Vaibhav Sooryavanshi Injured: ভারত বনাম পাকিস্তান অনুর্ধ্ব ১৯ ম্যাচ চলাকালীন মাঠে এলেন ফিজিও
advertisement
1/6

কলকাতা: ভারত বনাম পাকিস্তান অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ম্যাচ থেকে এল খারাপ খবর৷ ভারতের তরুণ তুর্কি ব্যাটার বৈভব সূর্যবংশী রবিবার ম্যাচ চলাকালীন চোট পান৷ বুলওয়ার মাঠে সুপার সিক্সের ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান বৈভব৷ ভারত বনাম পাকিস্তান ম্যাচ চলাকালীন বাঁদিকের হ্যামস্ট্রিং ধরে মাঠে পড়ে যায়৷
advertisement
2/6
তবে এই চোট খুব বেশি গুরুতর নয়৷ মাঠে পড়ে যাওয়ার পরেই ফিজিও মাঠে দৌড়ন৷ তাঁকে সেখানেই মেডিকেল হেল্প দেওয়া হয়৷ ভারতীয় উঠতি স্টার পয়েন্টে দাঁড়িয়ে ছিলেন যখনই বল কভারের দিকে যায় তখন বৈভব ধীরে ধীরে নিচু হচ্ছিলেন৷ এই সময়েই সে বাঁদিকে ব্যাথা অনুভব করে৷ এভাবে তাঁকে পড়ে যেতে দেখে ফিজিও মাঠে দৌড়ে পৌঁছে যান৷ দেখেই বোঝা যাচ্ছিল তার বাঁদিকে হ্যামস্ট্রিংয়ে কোনও অসুবিধা হচ্ছে৷ খানিকটা স্ট্রেচিং করা এবং জল খাওয়ার পর তিনি আবার ফিট অনুভব করেন৷
advertisement
3/6
পাকিস্তানের বিরুদ্ধে এদিন টসে হেরে যায় ভারত৷ এরপর ভারতকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান৷ তারকা ব্যাটার এদিন ব্যাট হাতে ফ্লপ৷ মানে যেভাবে ধামাকা ক্রিকেট খেলে সে বড় রান করে এদিন পাকিস্তানের বিরুদ্ধে সেরকম কিছু করতে পারেনি বৈভব৷ ২২ বলে ৩০ রান করে ঝোড়ো শুরু করলেও এর চেয়ে বেশি রান করতে পারেননি৷
advertisement
4/6
পরপর পুল শট খেলার চেষ্টায় বাঁহাতি সিমার মহম্মদ সৈয়মের শিকার হয়ে যায় বৈভব৷ এরপর এরন জর্জ আউট হয়ে যায়৷ অধিনায়ক আয়ুষ মাহাত্রেও কোনও রান যোগ না করেই প্যাভিলিয়নে ফিরে যায়৷ অলরাউন্ডার কনিষ্ক চৌহান এবং খিলন প্যাটেলের দ্রুত ৫০ রানের পার্টনারশিপে ভারতীয় অনুর্ধ্ব ১৯ দল ২৫২ পর্যন্ত পৌঁছয়৷
advertisement
5/6
কনিষ্ক ২৯ বলে ৩৫ রান করে৷ খিলন ১৫ বলে ২১ রান করে অপরাজিত থাকে৷ দুজনে মাত্র ৫.১ ওভারে ৫০ রান করে৷ বেদান্ত ত্রিবেদী ৯৮ বলে ৬৮ রানের ধৈর্য্যশীল ইনিংস খেলে৷ এদের কারণেই ভারত লড়াইয়ের মতো স্কোরে পৌঁছয়৷
advertisement
6/6
এদিকে শুধু ভারতকে হারালেই পাকিস্তানের সেমিফাইনালের টিকিট পাক্কা হবে না৷ এদিন তাদের ৩৩.৩ ওভারে লক্ষ্য পূরণ করতে হবে৷ যাতে ভারতের নেট রানরেটকে পিছনে ফেলে দিতে পারে পাকিস্তান৷ পাকিস্তান তাই এই লক্ষ্য পূরণ না করতে পারলেও ভারত ম্যাচ হেরেও সেমিফাইনালে পৌঁছে যাবে৷