Vaibhav Suryavanshi Board Exam: ম্যাট্রিক পরীক্ষা কি দিতে পারবেন না বৈভব, অ্যাডমিট কার্ড বাড়িতে এসে গেছে, বড়সড় আপডেট দিলেন কাকা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Vaibhav Suryavanshi Board Exam: অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে একদিকে ভারতীয় দল যেরকম জিতেছে, ঠিক সেইরকমই বৈভব ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছে৷ ফাইনাল খেলা ছিল ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে৷ সেখানে তিনি ৮০ বলে ১৭৫ রান করেছেন৷
advertisement
1/6

কলকাতা: বিহারের সমস্তিপুরকে সারা ভারতের কাছে নতুন করে চিনিয়েছেন প্রবল প্রতিভার অধিকারী খুদে ক্রিকেটার বৈভব সূর্যবংশী৷ তাঁর ব্যাট হাতে স্কিল সকলকে একেবারে মুগ্ধ করে দিয়েছে৷ তার প্রশংসা সকলেই করছে৷
advertisement
2/6
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্যের এবার বোর্ডের পরীক্ষা৷ কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে সূর্যবংশী কি আদৌ এবার নিজের ক্লাস টেনের পরীক্ষা বা বোর্ডের পরীক্ষা দিতে পারবে? সিবিএসই- সূচি অনুসারে তাঁর পরীক্ষা ২০২৬ -র ১৭ ফেব্রুয়ারি থেকে৷ তার পরীক্ষাকেন্দ্র সমস্তিপুরের পোদ্দার ইন্টারন্যাশানাল স্কুল৷ বৈভব পরীক্ষার ফর্মফিলাপ করেছিল পাশাপাশি তার অ্যাডমিট কার্ডও জারি হয়েছে৷ এখন সকলেই এক ঝলক তাকে সমস্তিপুরের স্কুলে দেখার জন্য ভিড় জমাবে কিনা ভাবছে৷
advertisement
3/6
কাকা জানালেন কতটা রয়েছে সম্ভাবনা?এই পুরো বিষয়টি নিয়ে বৈভব সূর্যবংশী-র কাকা রাজীব সূর্যবংশী লোকাল ১৮কে নিজের মত জানিয়েছেন৷ বৈভব বেশ কয়েকদিন ধরেই প্রচণ্ডভাবেই ক্রিকেট নিয়ে ব্যস্ত রয়েছে৷ একাধিক প্রশিক্ষণ শিবির, টুর্নামেন্ট এই সবেরই প্রস্তুতি সারছে৷
advertisement
4/6
বৈভবের কাকার কথা অনুযায়ী ২ দিন বাদে শুরু হতে চলা পরীক্ষায় তাঁর বসার সম্ভাবনা প্রায় ৮৫ শতাংশই নেই৷ তিনি যেহেতু ফর্ম ফিলাপ করা ছিল তাই অ্যাডমিট কার্ড এসেছে এবং সেন্টারের নামও এসে গেছে৷ কিন্তু বৈভবের কাছে একেবারেই সময় নেই, তাই পরিবার এক বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে রয়েছে৷ পরিবার মানছে যে লেখাপড়া খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই মুহূর্তে বৈভবের পুরো ফোকাস ক্রিকেটে৷
advertisement
5/6
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে একদিকে ভারতীয় দল যেরকম জিতেছে, ঠিক সেইরকমই বৈভব ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছে৷ ফাইনাল খেলা ছিল ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে৷ সেখানে তিনি ৮০ বলে ১৭৫ রান করেছেন৷
advertisement
6/6
এরপর থেকে বিসিসিআই আয়োজিত নানা অনুষ্ঠানে যোগ দিচ্ছে বৈভব৷ লাগাতার ক্যাম্প, ট্রেনিং এবং পরের টুর্নামেন্টের জন্য বেশিরভাগ সময়েই বাড়ির বাইরে থাকছে৷ এই ব্যস্ততার কারণেই এবারের সিবিএসই পরীক্ষা থেকে নিজেকে সরিয়ে নেওয়া প্রায় নিশ্চিত বৈভব সূর্যবংশীর৷