TRENDING:

টি-২০ বিশ্বকাপ জিতে মোট ২০টি রেকর্ড ভারতের, সবকটি জানা আছে কি আপনার? এই তথ্য কোথাও পাবেন না!

Last Updated:
Total 20 records broken in India vs New Zealand T20 World Cup 2026 final: আহমেদাবাদে অনুষ্ঠিত ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত ইতিহাস গড়েছে। টি-২০ বিশ্বকাপ জয়ের সঙ্গে মোট ২০টি রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। দেখে নিন এক ঝলকে।
advertisement
1/6
টি-২০ বিশ্বকাপ জিতে ২০টি রেকর্ড ভারতের, সবকটি জানা আছে কি আপনার? এই তথ্য কোথাও পাবেন না!
আহমেদাবাদে অনুষ্ঠিত ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত ইতিহাস গড়েছে। টি-২০ বিশ্বকাপ জয়ের সঙ্গে মোট ২০টি রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। দেখে নিন এক ঝলকে।
advertisement
2/6
১. নিজেদের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপ জয় করা প্রথম দল হলো ভারত।২. একই সঙ্গে প্রথমবার কোনো দল টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখল।৩. ২০২১ সালের পর নিউজিল্যান্ড দ্বিতীয়বার টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হারল। পাকিস্তান (২০০৭, ২০২২) ও শ্রীলঙ্কাও (২০০৯, ২০১২) দুইবার করে ফাইনাল হেরেছে।৪. ভারত প্রথম দল হিসেবে তিনটি টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতল। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দুটি করে শিরোপা জিতেছে।
advertisement
3/6
৫. বিরাট কোহলি (২০১৪, ২০১৬) এবং জসপ্রীত বুমরাহ (২০২৪)-এর পর সঞ্জু স্যামসন তৃতীয় ভারতীয় হিসেবে টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন।৬. জসপ্রীত বুমরাহর ৪/১৫ টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কোনো পেস বোলারের সেরা বোলিং এবং সামগ্রিকভাবে দ্বিতীয় সেরা।৭. সঞ্জু স্যামসন টি–টোয়েন্টি বিশ্বকাপে টানা তিনটি ম্যাচে অর্ধশতক করা সপ্তম ব্যাটার হলেন।৮. সঞ্জু স্যামসন টি–টোয়েন্টি বিশ্বকাপে টানা তিনটি ম্যাচে অর্ধশতক করা প্রথম ভারতীয় ব্যাটার।
advertisement
4/6
৯. জসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী ২০২৬ সালের বিশ্বকাপে সর্বাধিক উইকেট নেওয়া বোলারদের তালিকায় শীর্ষে ছিলেন। দুজনের উইকেট সংখ্যা ১৪১০. নিউজিল্যান্ডের বিরুদ্ধে সংজু স্যামসনের ৮৯ রান টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে কোনো ব্যাটারের সর্বোচ্চ স্কোর।১১. ফাইনালে পাওয়ারপ্লেতে ভারতের ৯২ রান টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ পাওয়ারপ্লে স্কোর।১২. নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯৬ রানের জয় টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় জয়।
advertisement
5/6
১৩. সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার ৯৮ রানের উদ্বোধনী জুটি টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে যেকোনো দলের সর্বোচ্চ।১৪. ভারতের ২৫৫/৫ টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ দলগত সংগ্রহ এবং প্রতিযোগিতার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ।১৫. মাত্র পাঁচটি ম্যাচে সঞ্জু স্যামসনের ৩২১ রান কোনো ভারতীয় ব্যাটারের এক আসরে সর্বাধিক রান।১৬. এর আগে পর্যন্ত টি-২০ বিশ্বকাপের ফাইনালে সবথেকে বড় স্কোর ছিল ১৭৬। সেটিও ছিল ভারতের। এবার ভারত করল ২৫৫ রান।
advertisement
6/6
১৭. ভারতীয় দল ২৫৫ রানের পাহাড় প্রমাণ ইনিংসে একের পর এক মোট ১৯টি ছয় মারে। যা টি-২০ বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে এক ইনিংসে বা একক কোনো দলের মারা সর্বোচ্চ ছয়।১৮. শুধু ১৯টি ছয় নয়, প্রথম ইনিংসে মোট ১৯টি চারও মেরেছে ভারতীয় দল। যা টি-২০ বিশ্বকাপের ফাইনালে একটি ইনিংসে সর্বোচ্চ।১৯. ১৯টি ছয় ও ১৯টি চার, মোট ৩৮টি বাউন্ডারি এর আগে টি-২০ বিশ্বকাপের ফাইনালে এক ইনিংসে কখনও হয়নি।২০. রোহিত শর্মার পর সূর্যকুমার যাদব দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার যিনি প্লেয়ার ও অধিনায়ক হিসেবে টি-২০ বিশ্বকাপ জিতলেন।
বাংলা খবর/ছবি/খেলা/
টি-২০ বিশ্বকাপ জিতে মোট ২০টি রেকর্ড ভারতের, সবকটি জানা আছে কি আপনার? এই তথ্য কোথাও পাবেন না!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল