TRENDING:

Jagat Sarkar : টেনিস বলে ক্রিকেট খেলে উজ্জ্বল ভবিষ্যৎ! ISPL সেনসেশন জগৎ সরকার স্বপ্ন দেখালেন খুদে ক্রিকেটারদের

Last Updated:
Tennis Cricket : বর্ধমানের মাঠেই দীর্ঘদিন খেলেছেন জগৎ সরকার। এবার সেই মাঠেই খুদেদের স্বপ্ন দেখালেন আইএসপিএল-এর সেনসেশন। 
advertisement
1/7
টেনিস বলে ক্রিকেট খেলে উজ্জ্বল ভবিষ্যৎ! ISPL সেনসেশন জগৎ সরকার এখন তারকা
কোনদিন ভাবেননি টেনিস ক্রিকেটও এই জায়গায় পৌঁছনো যায়! ছোট থেকেই খেলেন আর যাদের খেলা দেখে বড় হয়েছেন এবার তাঁদের সঙ্গেও খেললেন। এটা একরকম স্বপ্ন পূরণ। বর্ধমানে এসে বললেন আইএসপিএল সেনশেসন জগৎ সরকার। তাঁকে দেখতে ভিড় জমিয়েছিলেন খুদে ক্রিকেটাররা। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/7
ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ। আর আইএসপিএল সিজন ৩-এর বর্তমান সেনসেশন হলেন জগৎ সরকার। আইএসপিএল শুরু হওয়ার আগে অনেকে জিজ্ঞাসা করতেন, টেনিস ক্রিকেট খেলা ছাড়া আর কী করি ? এখন আর কাউকে উত্তর দিতে হয় না। সবাই জানে টেনিস ক্রিকেটার ভবিষ্যৎ রয়েছে।
advertisement
3/7
এদিন বর্ধমানের নীলপুর মালির মাঠে আসন আইএসপিএল ৩-এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার জগৎ সরকার।বর্ধমানের মাঠেই পরপর ১৩ বছরে রাজনন্দিনী কাপের অংশগ্রহণ করেছেন তিনি।এমনকি রাজনন্দিনী কাপ ২০২৫-এও বর্ধমানের এই মাঠে খেলেছেন তিনি। তাই তাঁকে সংবর্ধনা জানানো হয় রাজনন্দিনী ক্লাবের পক্ষ থেকে। আর তাঁকে দেখতে এদিন ভিড় জমান খুদে ক্রিকেটাররা।
advertisement
4/7
জগৎ সরকার বলেন,অনেকেই ছোটবেলা থেকে ক্রিকেট খেলা শুরু করে। কিন্তু কোথাও গিয়ে পড়াশোনার চাপে বা সহযোগিতার অভাবে ধীরে ধীরে হারিয়ে যায় সেই ক্রিকেটাররা। প্রত্যেকটি অভিভাবকের উচিত তাদের পাশে থাকার তাহলে তারাও একদিন সফল হবে। আমার অভিভাবক আমার সঙ্গে ছিল বলেই আমি এই সাফল্য পেয়েছি।
advertisement
5/7
পাশাপাশি তিনি আরও বলেন, খেলার ইচ্ছা থাকলে যে কোনও জায়গাতেই খেলা যায়। কারণ আমিও প্রথম খেলা শুরু করেছিলাম দাদার সঙ্গে বাড়িতে। আর প্রত্যেকটি জায়গাতেই দু-একটি মাঠ এমন থাকা উচিত যেখানে ভালো ক্রিকেট খেলা যায়, যাতে বাচ্চারা খেলতে পারে।
advertisement
6/7
আগে অনেকেই জিজ্ঞাসা করত তুমি কী করো? তখন যখন বলতাম আমি টেনিস ক্রিকেটার, তখন তারা ঘুরিয়ে জিজ্ঞাসা করতো এছাড়া আর কী করো? আইএসপিএল খেলে আসার পর মানুষের ধারণা বদলেছে। এখন অনেকেই বোঝেন এতেও ভবিষ্যৎ আছে। টপ টেন টেনিস বল ক্রিকেটার যা উপার্জন করে তা আইপিএল লেভেলের, তাঁকে ডিউস বলের জন্য ভাবতে হবে না। টপ টেন ইন্ডিয়ার মধ্যে খেললে সে যথেষ্ট ভাল উপার্জন করবে।
advertisement
7/7
রাজনন্দিনী স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট দেবাসিস নন্দী বলেন, জগত সরকার রাজনন্দিনী কাপের সঙ্গে প্রথম থেকে যুক্ত। আজ গোটা দেশের কাছে পরিচিত মুখ জগত। তাঁকে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল। জগত সরকার ছাড়া আরও বর্তমানে অনেক ক্রিকেটার আছে যাঁরা আমাদের রাজনন্দিনী কাপে ফেলেছেন। ভবিষ্যতে জেলায় ক্রিকেট ও ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যেতে একটি স্টেডিয়াম খোলার পরিকল্পনা রয়েছে। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/খেলা/
Jagat Sarkar : টেনিস বলে ক্রিকেট খেলে উজ্জ্বল ভবিষ্যৎ! ISPL সেনসেশন জগৎ সরকার স্বপ্ন দেখালেন খুদে ক্রিকেটারদের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল