Richa Ghosh : বিশ্বকাপজয়ী ক্রিকেটার, তাঁর নামও ভোটার তালিকায় ‘বিচারাধীন’! বাংলার ক্রিকেটার রিচা ঘোষের নাগরিকত্ব সংশয়ের মুখে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Richa Ghosh : ভারতের মহিলা দলের তারকা রিচা ঘোষের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বের নাম এভাবে বিচারাধীন, ফলে হতবাক হয়েছেন অনেকেই।
advertisement
1/5

দেশের জার্সিতে বিশ্বকাপ জিতেছেন তিনি। তার পরও দেশের নাগরিকত্বের পরীক্ষায় তাঁকে এখনও বিবেচনাধীন থাকতে হল! রিচা ঘোষের মতো তারকাও রাজ্যে এসআইআর-এর তালিকায় বিবেচনাধীন হিসেবে চিহ্নিত হলেন।
advertisement
2/5
এসআইআর-এর চূড়ান্ত তালিকায় কমবেশি ৬৩ লক্ষ মানুষের নাম কাটছাঁট হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় বিশ্বকাপজয়ী ক্রিকেটার, শিলিগুড়ির বাসিন্দা রিচা ঘোষের নামের পাশেও লেখা – ‘অমীমাংসিত’ বা ‘আন্ডার অ্যাজুডিকেশন’।
advertisement
3/5
এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই সরব হয়েছে রাজনৈতিক দলগুলি। রিচা ঘোষের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বের নাম এভাবে বিচারাধীন, ফলে হতবাক হয়েছেন অনেকেই।
advertisement
4/5
নির্বাচন কমিশন এবং ভোটার তালিকা সংশোধনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সময়মতো নথি পেশ না হওয়ায় সম্ভবত এমনটা হয়েছে।
advertisement
5/5
শিলিগুড়ির ১৯ নং ওয়ার্ডের বাসিন্দা রিচা ঘোষ ও তাঁর পরিবার। জানা গিয়েছে, রিচার দিদির নামের পাশেও লেখা ‘আন্ডার অ্যাজুডিকেশন’। সব থেকে বড় ব্যাপার, রিচা আগে শুনানিতে ডাকও পাননি।