TRENDING:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারতেই বড় ঘোষণা সূর্যকুমার যাদবের! জানিয়ে দিলেন আসল কথা

Last Updated:
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর ভারতের সেমিতে ওঠার রাস্তাও অনেকটা কঠিন হয়ে গিয়েছে। তবে ম্যাচ শেষে বড় ঘোষণা করে দিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব।
advertisement
1/5
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারতেই বড় ঘোষণা সূর্যকুমার যাদবের! জানিয়ে দিলেন আসল কথা
চলতি টি-২০ বিশ্বকাপে প্রথম হারের মুখ দেখল ভারতীয় দল। সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানের বড় ব্যবধানের লজ্জার হার। এই হারের পর ভারতের সেমিতে ওঠার রাস্তাও অনেকটা কঠিন হয়ে গিয়েছে। তবে ম্যাচ শেষে বড় ঘোষণা করে দিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব।
advertisement
2/5
দলের হার ও আগামি ম্যাচগুলিতে দল কী মনোভাব নিয়ে নামবে তা নিয়ে বলতে গিয়ে সূর্যকুমার যাদব বলেন,"আমরা শুরুতে সবসময়ই ম্যাচে ছিলাম, আমরা খুব ভালো বোলিং করেছি। দক্ষিণ আফ্রিকা ৭ থেকে ১৫ ওভার পর্যন্ত খুব ভালো ব্যাটিং করেছে এবং তারপর আমরা ফিরে এসেছি।"
advertisement
3/5
ব্যাটিং নিয়ে সূর্যকুমার বলেন,"বোলিং ভালো ছিল কিন্তু ব্যাটিং আরও ভালো হতে পারত। মাঝে মাঝে ভাবতে হয় যে পাওয়ারপ্লেতে ম্যাচ জেতা যাবে না, কিন্তু হারতেও পারো। আমাদের যে ধরণের পার্টনারশিপের প্রয়োজন ছিল, আমরা তা করতে পারিনি।"
advertisement
4/5
এছাড়া পরে ম্যাচে যে তার দল কামব্যাক করবে সেবিষয়ে স্কাই বলেন,"আশা করি, আমরা পরের ম্যাচে ভালো ব্যাটিং, ভালো বোলিং এবং ভালো ফিল্ডিং করব। আমরা সবকিছু সহজ রাখার চেষ্টা করব এবং ম্যাচ জিততে পারব। আমার বিশ্বাস আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব।"
advertisement
5/5
প্রসঙ্গত, ম্যাচে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রান করে। সর্বোচ্চ ৬৩ রান করেন ডেভিড মিলার। রান তাড়া করতে নেমে ১১১ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। সর্বোচ্চ ৪২ রান করেন শিবম দুবে।
বাংলা খবর/ছবি/খেলা/
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারতেই বড় ঘোষণা সূর্যকুমার যাদবের! জানিয়ে দিলেন আসল কথা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল