শুধু বাকি ২ ম্যাচে জয় নয়! সেমিতে যেতে নেট রানরেট কত করতে হবে ভারতকে? জেনে নিন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Team India Semifinal Equation: ভারতের আগামী ২টি ম্যাচ শুধু পয়েন্ট পেলেই হবে না। দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারার কারণে ভারতের নেট রানরেট অনেক কমে গেছে।
advertisement
1/8

টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে বড় ব্যবধানে হারতে হয়েছে ভারতীয় দলকে। এই হারের ফলে এর সেমিফাইনালে ওঠার সম্ভাবনা অনেকটাই কঠিন হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার।
advertisement
2/8
বর্তমানে আগামী দুটি ম্যাচ জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের মরণ-বাঁচন পরিস্থিতি। একটি ম্যাচেও হারলে ভারতের বিদায় প্রায় নিশ্চিত। দুটি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ৪।
advertisement
3/8
তবে শুধু পয়েন্ট পেলেই হবে না। দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারার কারণে ভারতের নেট রানরেট অনেক কমে গেছে। বর্তমানে গ্রুপ ১–এ ভারত −৩.৮০০ নেট রান রেট (এনআরআর) নিয়ে সবার নিচে ভারত।
advertisement
4/8
তাই সমান পয়েন্ট হলে অবস্থান নির্ধারণে এনআরআর গুরুত্বপূর্ণ হবে, ফলে বড় ব্যবধানে জয় পাওয়া জরুরি। নিজেদের সব ম্যাচ বড় ব্যবধানে জেতার পাশাপাশি ভারতকে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ম্যাচের ফলাফলের উপর।
advertisement
5/8
যদি দক্ষিণ আফ্রিকা তাদের সব ম্যাচ জেতে, তাহলে ভারত ৪ পয়েন্ট নিয়েও কোয়ালিফাই করতে পারে। কিন্তু একাধিক দল যদি ৪ পয়েন্ট পায়, তাহলে শেষ পর্যন্ত নেট রান রেটই নির্ধারণ করবে কারা সেমিফাইনালে যাবে।
advertisement
6/8
কাগজে–কলমে জিম্বাবুয়ের বিরুদ্ধে বড় জয়ের সম্ভাবনা ভারতের বেশি। যদিও সিকান্দার রাজাদের দল গ্রুপ পর্বে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল, তবু সূর্যকুমার যাদবের দলের কাছে ওয়েস্ট ইন্ডিজের তুলনায় তাদের হারানো সহজ বলে মনে করা হচ্ছে।
advertisement
7/8
ভারতের সামনে শুধু জয় ছাড়া নেট রানরেট কীভাবে প্লাসে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টিও দেখতে হবে। ফলে সেই বুঝে ব্যাটিং-বোলিংয়ের পরিকল্পনা করতে হবে এবং সেই পরিকল্পনাকে গ্যারান্টি সহতারে সাফল্যের রূপ দিতে হবে।
advertisement
8/8
যদি ২-এর বেশি দল একই পয়েন্টে শেষ করে তখন দুটি ম্যাচ জিতলেও এনআরআর প্লাসে না থাকলে ভারতের সমস্যা অনেকটা বাড়বে। এননকী বিদায় ঘণ্টাও বেজে যেতে পারে। ফলে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে ভারতের। এখন ডু অর ডাই।