India vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের বাইরে দুই মহাতারকা!মহাচমক দেবে টিম ইন্ডিয়া!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs New Zealand ICC Champions Trophy 2025: নিউজিল্যান্ড ম্যাচে ভারতীয় দলে কোনও পরিবর্তন হবে কিনা তা নিয়ে রয়েছে বিস্তর জল্পনা। আপাতত মনে করে হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে দুটি পরিবর্তন হতে পারে।
advertisement
1/6

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই প্রথম দুটি ম্যাচ বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে জিতে প্রতিযোগিতার সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেছে ভারতীয় দল।
advertisement
2/6
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমির টিকিট পাকা হয়ে গেলেও এখনও গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি রয়েছে ভারতীয় দলের। ২ মার্চ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এই ম্য়াচের ফলাফল নির্ধারিত করবে কে হবে গ্রুপ চ্যাম্পিয়ন।
advertisement
3/6
পাকিস্তান ম্যাচের পর আপাতত ২ দিন ছুটিতে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। বুধবার থেকে ফের অনুশীলন শুরু করবে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের ম্য়াচের আগে ফুরফুরে মেজাজে রয়েছে টিম ইন্ডিয়া।
advertisement
4/6
নিউজিল্যান্ড ম্যাচে ভারতীয় দলে কোনও পরিবর্তন হবে কিনা তা নিয়ে রয়েছে বিস্তর জল্পনা। আপাতত মনে করে হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে দুটি পরিবর্তন হতে পারে।
advertisement
5/6
মহম্মদ শামিকে বিশ্রাম দেওয়া হতে পারে। যাতে সেমিফাইনালে আরও তরতাজা হয়ে নামতে পারেন। রোহিত শর্মার আগের দিন হ্যামস্ট্রিংয়ে লেগেছিল। চোট নিয়ে দুজনের কোনও সমস্যা না থাকলেও, দুজনকে নিয়ে কোনও ঝুঁকি নাও নিতে পারে টিম ম্যানেজমেন্ট।
advertisement
6/6
নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মা ও মহম্মদ শামিকে যদি বিশ্রাম দেওয়া হয়, তাহলে তাদের বদলে কারা খেলবে সেটাই দেখার। যদিও এই বিষয়ে কোনও মুখ খোলেনি টিম ম্যানেজমেন্ট।