IPL 2026 : ৩২ হাজার কোটি টাকায় বিক্রি হয়ে গেল দু'টো দল! আইপিএলের প্রথম বল খেলা সৌরভের মাথায় হাত! ক্রোড়পতি লিগ চমকে দিল দাদাকে!
- Published by:Suman Majumder
Last Updated:
Sourav Ganguly : আইপিএলের দুটি ফ্র্যাঞ্চাইজি বিক্রি হয়ে গেল। তাও আবার একইদিনে। এখন আইপিএলে এত টাকার লেনদেন দেখে স্তম্ভিত সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement
1/5

একইদিনে আইপিএলের দুটি ফ্র্যাঞ্চাইজি বিক্রি! ২০২৬ আইপিএল সিজন শুরু হওয়ার আগে এটাই এখন সব থেকে বড় খবর। আইপিএল যে আসলে টাকার খেলা সেটা প্রায় সকলেরই জানা। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় এবার আইপিএলের দলের বিক্রির ব্যাপারে অবাকই হলেন।
advertisement
2/5
প্রায় ১৫ হাজার কোটি টাকায় বিক্রি হয়েছে রাজস্থান রয়্যালস। কোহলিদের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৬ হাজার কোটি টাকারও বেশি মূল্যে বিক্রি হয়েছে বলে খবর। আর তাতেই স্তম্ভিত সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement
3/5
১৮ বছর বয়স হয়েছে আইপিএলের। ২০০৮ সালে শুরু হয়েছিল এই ক্রোড়পতি লিগ। আইপিএলের প্রথম বলটি খেলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের মূল্য ছিল ৩২০ কোটি টাকা। সেই সময় আরসিবি’র মূল্য ছিল প্রায় ৪৫০ কোটি টাকা। ১৮ বছর বাদে দু’টি দল বিক্রি হল মোট ৩২ হাজার কোটি টাকায়। তাতে সৌরভ বেশ অবাক।
advertisement
4/5
সৌরভ এই প্রসঙ্গে বলেছেন, “আইপিএলের প্রথম বলটা আমি খেলেছিলাম। সেখান থেকে আজ আইপিএল কোথায় এসে দাঁড়িয়েছে। বছরে মাত্র আড়াই-তিন মাস এই প্রতিযোগিতা হয়। তাতেই এই জায়গায় পৌঁছে গিয়েছে। আমার মতে, আইপিএল এখন আমেরিকার ন্যাশনাল বাস্কেটবল লিগের সঙ্গে পাল্লা দিতে পারে। বিশ্বের যে কোনও প্রান্তের লিগের সম্প্রচারমূল্যের সমান। আইপিএলকে এখন সেই জায়গায় রাখা যায়। এমনকী ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচের থেকেও বড়। যে অঙ্কের টাকা লেনদেন হচ্ছে, তা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো।”
advertisement
5/5
ভারতীয় বাজারে প্রায় ১৫ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে রাজস্থান ফ্র্যাঞ্চাইজি। কুমার মঙ্গলম বিড়লার মালিকানাধীন আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বে একটি কনসোর্টিয়াম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা পেল। এত টাকার লেনদেন দেখে সৌরভ কার্যত স্তম্ভিত।