TRENDING:

Gautam Gambhir : সারা দেশ ভুল বোঝে তাঁকে! সোজা কথা বলেন মুখের উপর, তাই অপ্রিয়! সেই তিনিই ভারতকে জেতালেন বিশ্বকাপ

Last Updated:
Gautam Gambhir : তিনি গম্ভীর থাকেন, হাসেন কম। তিনি যা বলেন মুখের উপর। তাই ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর অনেকের কাছে অপ্রিয়।
advertisement
1/6
সারা দেশ ভুল বোঝে তাঁকে! সোজা কথা বলেন মুখের উপর, তাই অপ্রিয়, তিনিই জেতালেন বিশ্বকাপ!
তিনি কথা কম বলেন। হাসেন না। গম্ভীর থাকেন সব সময়। তাই কি অনেকে তাঁকে ভিলেনের আসনে বসিয়ে রেখেছেন! তিনি গৌতম গম্ভীর। ভারতীয় দলের কোচ। তাঁকে নিয়ে অনেকের অনেক রকম মতামত।
advertisement
2/6
খেলোয়াড় ও কোচ হিসাবে দুটি টি20 বিশ্বকাপ জিতলেন গম্ভীর। ভারত এমনিতেই তিন বার বিশ্বকাপ জিতে সর্বোচ্চ বিশ্বকাপ জেতার রেকর্ড গড়ে ফেলেছে। আর এই তিন বিশ্বকাপের দুটিতে ভারতীয় দলের সঙ্গে ছিলেন গৌতম গম্ভীর।
advertisement
3/6
গম্ভীর যে কোনও কথা মুখের উপর বলতে ভালবাসেন। তিনি সোজাসাপটা। ভাল লাগলে বলেন মুখের উপর, খারাপ লাগলেও। তাই কি তিনি অনেকের কাছে অপ্রিয়! এতটা সোজাসাপটা মানুষকে অনেকে পছন্দ করেন না!
advertisement
4/6
ভারতীয় দলকে টি-২০ বিশ্বকাপ জেতানোর পিছনে তাঁর অবদান যথেষ্ট। টেস্টে তাঁর রেকর্ড ভাল নয়। তবে সাদা বলের ক্রিকেটে তিনি নির্ভরযোগ্য কোচ। সেই গম্ভীর কিন্তু ভারত বিশ্বকাপ জিততেই নিজে কোনও ক্রেডিট নিলেন না।
advertisement
5/6
গোটা টুর্নামেন্টে তিনি অভিষেক শর্মার উপর ভরসা রেখেছিলেন। অভিষেক তাই নিয়ে গম্ভীরকে ম্যাচের শেষে ধন্যবাদও দেন। গম্ভীর নিজের স্ট্র্যাটেজি মেনে চলেন। তাতে সাফল্য আসে, কখনও আসে ব্যর্থতা। তবে হঠকারী হতে তিনি নারাজ। আর তার জন্য অনেক সমালোচনাও হজম করতে হয় তাঁকে।
advertisement
6/6
ধোনিকে নিয়ে তিনি বারবার অসন্তোষ জাহির করেছেন। বলেছেন, ২০১১ বিশ্বকাপ একা ধোনি জেতাননি। তাঁর যুক্তি ফেলে দেওয়ার মতো ছিল না। তবে ধোনির বিরুদ্ধে বলায় তিনি অনেকের অপছন্দের তালিকায় ঠাঁই পান। সেই গম্ভীর ক্রিকেটার হিসেবে ভারতের বিশ্বকাপজয়ী দলে ছিলেন। কোচ হয়েও এবার দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন। আর কোচ গম্ভীর বিশ্বকাপ জিতে ক্রেডিট দিলেন তাঁর দুই সতীর্থকে। রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণকে। তিনি বলে দিলেন, ভারতীয় ক্রিকেটকে ঠিকঠাক জায়গায় দাঁড় করাতে এই দুজনের কৃতিত্ব অনেক।
বাংলা খবর/ছবি/খেলা/
Gautam Gambhir : সারা দেশ ভুল বোঝে তাঁকে! সোজা কথা বলেন মুখের উপর, তাই অপ্রিয়! সেই তিনিই ভারতকে জেতালেন বিশ্বকাপ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল