IND vs ZIM: ২৭৫ স্ট্রাইক রেট! জিম্বাবোয়ে ম্যাচে ফিরছেন তারকা ব্যাটার? ভারতীয় দলে বড় বদল!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ZIM ICC T20 World Cup 2026: ভারত সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জিম্বাবোয়ের বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি নিচ্ছে। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে হারলে ভারতের পরিস্থিতি কঠিন হয়ে যাবে।
advertisement
1/5

ভারত সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জিম্বাবোয়ের বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি নিচ্ছে। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে হারলে ভারতের পরিস্থিতি কঠিন হয়ে যাবে। কার্যত ছিটকে যাবে সেমির দৌড়ে থেকে। সুপার এইট পর্বের প্রথম ম্যাচে বড় হারের পর দল এখন চাপের মুখে, তাই এই ম্যাচ জিততেই হবে টিম ইন্ডিয়াকে।
advertisement
2/5
দলের ওপেনিং পজিশন নিয়ে চিন্তায় রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ইশান কিশান সাফল্য পেলেও পুরো প্রতিযোগিতায় এখনও ব্যর্থ অভিষেক শর্মা। ৩টি ম্যাচে শূন্য ও একটি ম্যাচে ১৫ রান করেছেন তিনি। টানা খারাপ ফর্মে থাকায় অভিষেক শর্মার জায়গায় ডানহাতি ব্যাটার সঞ্জু স্যামসনকে ওপেনিংয়ে নামানোর ভাবনা চলছে। দলের কোচ সীতাংশু কোটাক জানিয়েছেন, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একাদশে পরিবর্তন হতে পারে এবং দলীয় ভারসাম্য নিয়ে আলোচনা চলছে।
advertisement
3/5
ভারতের ব্যাটিং লাইনআপে বেশ কয়েকজন বাঁহাতি থাকায় প্রতিপক্ষ দলগুলো কৌশল ঠিক করে ফেলেছে। শুরুতেই অফ স্পিন বোলিং এনে তারা উইকেট নেওয়ার চেষ্টা করছে এবং অনেক সময় সফলও হচ্ছে। এই কৌশল ব্যবহার করে আগের ম্যাচে প্রতিপক্ষ দল প্রথম ওভারেই উইকেট তুলে নিয়ে ভারতের ওপর চাপ তৈরি করেছিল। ফলে দলে ডান হাতি ব্যাটার বাড়াতেও সঞ্জু সুযোগ পেতে পারেন।
advertisement
4/5
টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন। নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে ৮ বলে ২২ রান করেন তিনি। স্ট্রাইক রেট ২৭৫। ভাল শুরু করেও বড় ইনিংস খেলতে পারেননি সঞ্জু। জিম্বাবোয়ে ম্যাচে সুযোগ পেলে সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন তারকা ব্যাটার।
advertisement
5/5
অন্যদিকে, ভারতের মিডল অর্ডার ব্যাটার রিঙ্কু সিং পারিবারিক কারণে সাময়িকভাবে দলে নেই, যদিও তিনি শিগগিরই যোগ দেবেন বলে জানানো হয়েছে। সেই জায়গাতেও দলে আসতে পারেন সঞ্জু স্যামসন। বিশেষজ্ঞদের মতে, শুরুটা আক্রমণাত্মক করতে পারলে এবং মাঝের ওভারগুলোতে রান বাড়াতে পারলে ভারত ঘুরে দাঁড়ানো সম্ভব।