TRENDING:

Rinku Singh : ক্যানসারে আক্রান্ত জীবনের সব থেকে প্রিয় মানুষ, আকাশ ভেঙে পড়েছে রিঙ্কু সিংয়ের মাথায়! বিশ্বকাপের মাঝে ভয়ঙ্কর খারাপ খবর

Last Updated:
Rinku Singh : বাবা খানচাঁদের সিংয়ের ক্যান্সার ধরা পড়েছিল। তিনি এখন ভেন্টিলেশন সাপোর্টে আছেন। রিঙ্কু সিং তাই টি-২০ বিশ্বকাপের মাঝে বাড়িতে ফিরেছেন।
advertisement
1/6
ক্যানসারে আক্রান্ত জীবনের সব থেকে প্রিয় মানুষ, আকাশ ভেঙে পড়েছে রিঙ্কু সিংয়ের মাথায়!
বিশ্বকাপের মাঝে ভয়ঙ্কর খারাপ খবর। যদিও এই পরিস্থিতির জন্য কিছুটা তৈরি ছিলেন রিঙ্কু সিং। তাঁর জীবনের সব থেকে প্রিয় মানুষের শরীরে বাসা বেঁধেছে দূরারোগ্য ক্যানসার। তাই তড়িঘড়ি বাড়ি ফিরতে হল ভারতীয় দলের ক্রিকেটার রিঙ্কু সিংকে।
advertisement
2/6
টি-২০ বিশ্বকাপ ২০২৬ চলাকালীনই ভারতীয় শিবির ছেড়ে বাড়ি ফিরেছেন রিঙ্কু। তাঁর বাবা এখন হাসপাতালে ভর্তি। তাঁর বাবা লিভার ক্যানসারে আক্রান্ত। স্টেজ ফোর।
advertisement
3/6
বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার সরবরাহ করতেন রিঙ্কুর বাবা খানচাঁদ সিং। তিনি গুরুতর অসুস্থ। আপাতত ভেন্টিলেটর সাপোর্টে আছেন বলেও জানা যাচ্ছে। আর তাই রিঙ্কু তড়িঘড়ি বাড়িতে ফিরেছেন।
advertisement
4/6
রিঙ্কুর ছোটবেলা থেকেই তাঁর বাবার লড়াই আর্থিক দুরাবস্থার সঙ্গে। তবে অভাবের সংসারে থেকেও রিঙ্কু ক্রিকেট খেলা ছাড়েননি। প্রতিষ্ঠিত হওয়ার পর বাবাকে বারবার কাজ ছেড়ে বিশ্রাম নিতে বলেছেন রিঙ্কু। তবে তাঁর বাবা কথা শোনেননি।
advertisement
5/6
কেকেআর থেকেই তাঁর ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠা। একের পর এক ম্যাচে পারফর্ম করে নিজেকে প্রমাণ করেছেন রিঙ্কু। তার পর ভারতীয় দলেও সুযোগ পেয়েছেন। আর সেখানেও নিজেকে ফিনিশার হিসেবে প্রমাণ করেছেন।
advertisement
6/6
এরই মধ্যে রিঙ্কু সিং ও প্রিয়া সরোজের এনগেজমেন্ট হয়েছে৷ তবে গত কয়েক মাসে বাবার শরীর খারাপের জেরে প্রবল টেনশনে রয়েছে আলিগড়ের সিং পরিবার।
বাংলা খবর/ছবি/খেলা/
Rinku Singh : ক্যানসারে আক্রান্ত জীবনের সব থেকে প্রিয় মানুষ, আকাশ ভেঙে পড়েছে রিঙ্কু সিংয়ের মাথায়! বিশ্বকাপের মাঝে ভয়ঙ্কর খারাপ খবর
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল