TRENDING:

Ind vs Zim : নেট রান রেট...! ব্যাপারটা আসলে কী? এই একটা কারণ এখন ভারতের বিদায় নিশ্চিত করে দিতে পারে বিশ্বকাপ থেকে!

Last Updated:
Ind vs Zim : টি-২০ বিশ্বকাপের সুপার এইটে আজ ভারতীয় দলকে বড় ব্যবধানে জিততে হবে জিম্বাবোয়ের বিরুদ্ধে। না হলে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা কমবে।
advertisement
1/8
নেট রান রেট...! ব্যাপারটা আসলে কী? এই একটা কারণে ভারত ছিটকে যাবে বিশ্বকাপ থেকে!
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার। তার পর আজ আবার বড় ম্যাচ ভারতীয় দলের। আজও যদি ভারতীয় দল হারে তা হলে টি-২০ বিশ্বকাপের সেমিতে ওঠার সমস্ত সম্ভাবনা প্রায় শেষ। তবে আজ শুধু জিতলে হবে না ভারতের। সঙ্গে নেট রান রেট প্লাস-এ নিয়ে যেতে হবে।
advertisement
2/8
এমনিতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় রানে হেরেছে ভারতীয় দল। ফলে নেট রান রেট তলানিতে। মাইনাসে। সেখান থেকে আজ বড় ব্যবধানে না জিতলে ভারতের নেট রান রেট প্লাস-এ উঠবে না। সেক্ষেত্রে সেমিতে খেলার সম্ভাবনা আরও কমবে।
advertisement
3/8
এখন প্রশ্ন হল, এই নেট রান রেট ব্যাপারটা কী! টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের অঙ্ক এখন বেশ জটিল। ফলে এই নেট রান রেট ব্যাপারটা ভারতীয় দলকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে পারে। আবার এই নেট রান রেটই ভারতীয় দলকে তুলে দিতে পারে সেমিফাইনালের আসরে।
advertisement
4/8
অতীতেও এই নেট রান রেট বহু টুর্নামেন্টে ভারতের ভাগ্য নির্ধারণ করেছে। আবার ভারতকে নেট রান রেট কম থাকার জেরে অনেক টুর্নামেন্ট থেকে ছিটকেও যেতে হয়েছে। জেনে নেওয়া যাক, এই নেট রান রেট ব্যাপারটা আসলে কী!
advertisement
5/8
কোনও টুর্নামেন্টে একটি নির্দিষ্ট দলের প্রতি ওভারে করা গড় রানের থেকে তাদের বিপক্ষ দল যে গড় রান করেছে, সেটা বাদ দেওয়া হয়। তার পর যে সংখ্যাটা আসে সেটাই ওই দলের নেট রান রেট হিসেবে বিবেচনা করা হয়। এই হিসেব বেশ জটিল। তবে এই অঙ্কের উপর অনেক দলের ভাগ্য নির্ভর করে।
advertisement
6/8
খুব সহজে নেট রান রেট ব্যাপারটা দেখে নেওয়া যাক- কোনও দল যত রান করে/ যত ওভার ব্যাট করে), সেই দলের বিরিুদ্ধে আরেকটি দল যত রান করে/ যত ওভার ব্যাট করে, সেটার উপরই নির্ধারিত হয় নেট রান রেটের হিসেব।
advertisement
7/8
এবার ধরা যাক, কোনও দিল নির্ধারিত ২০ ওভারের আগেই অলাউট হয়ে গেল! সেক্ষেত্রে সেই দলের রানের হিসেব কিন্তু হবে ২০ ওভারের নিরিখেই। তবে পরে ব্যাট করলে কোনও দল যদি আগে লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে, তা হলে যে কটা ওভার তারা খেলেছে তার উপরই রানের হিসেব হবে।
advertisement
8/8
এবার ধরা যাক, আজ টি-২০ বিশ্বকাপের ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় দল প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২০০ রান তুলল। জিম্বাবোয়ে পরে ব্যাট করে তুলল তুলল ২০ ওভারে ১৪০ রান। তা হলে ভারতের নেট রান রেট হবে (২০০/২০)-(১৪০-২০)= ১০-৭, প্লাস ৩।
বাংলা খবর/ছবি/খেলা/
Ind vs Zim : নেট রান রেট...! ব্যাপারটা আসলে কী? এই একটা কারণ এখন ভারতের বিদায় নিশ্চিত করে দিতে পারে বিশ্বকাপ থেকে!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল