Ind vs Zim : আজ যদি ভারত হেরে যায়! জিম্বাবোয়ের কাছে হেরে গেলেও সেমিফাইনালের সুযোগ থাকবে টিম ইন্ডিয়ার! একটা রাস্তা এখনও খোলা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ind vs Zim : টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইটের ম্যাচে আজ জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় দলকে জিততে হবে বড় ব্যবধানে। না হলে সেমিফাইনালের পথ আরও কঠিন।
advertisement
1/7

এই মুহূর্তে চিন্তার শেষ নেই ভারতীয় দলে! একে তো টি-২০ বিশ্বকাপের সুপার এইটে ভাকতীয় দলের হার দক্ষিণ আফ্রিকার কাছে। নেট রান রেট তলানিতে। তার উপর দলে একাধিক সমস্যা। টপ অর্ডার রান পাচ্ছে না। বোলিং আহামরি নয়।
advertisement
2/7
অন ফর্ম ব্যাটার বলতে একমাত্র শিবম দুবে। একাধিক তারকা ব্যাটার রান পাচ্ছেন না। ফলে আজ জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের চিন্তার শেষ নেই। তার উপর পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে ভারতের বিশ্বকাপ সেমিফাইনাল খেলা কার্যত অসম্ভব বলেই মনে করছেন অনেকে।
advertisement
3/7
আজ জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে ভারতীয় দলকে। না হলে বড় অঘটন ঘটে যাবে। আর সব থেকে বড় ব্যাপার, এই ম্যাচে বড় ব্যবধানে জিতে ভারতীয় দলকে নেট রান রেট ঠিক জায়গায় তুলে আনতে হবে। এর পর ম্যাচ বাকি থাকবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেই ম্যাচও ভারতের জন্য গুরুত্বপূর্ণ।
advertisement
4/7
এখন প্রশ্ন হল, যদি আজকের ম্যাচ কোনওভাবে হেরে যায় টিম ইন্ডিয়া, তা হলে কী হবে! কারণ এবার টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছে জিম্বাবোয়ে। ফলে যে কোনও অঘটন ঘটতেই পারে।
advertisement
5/7
আজ ভারতীয় দল যদি জিম্বাবোয়ের বিরুদ্ধে হেরে যায় তা হলে দুই ম্যাচ পর ভারতের পয়েন্ট হবে শূন্য। অন্যদিকে, দুই ম্যাচ পর জিম্বাবোয়ের পয়েন্ট হবে ২। আজ অপর ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। সেই ম্যাচে যদি দক্ষিণ আফ্রিকা জিতে যায় তা হলে তাদের পয়েন্ট হবে দুই ম্যাচে ৪। ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট তখন হবে দুই ম্যাচে ২।
advertisement
6/7
সুপার এইট পর্বে ১ লা মার্চ ভারতের শেষ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেই ম্যাচ ভারতীয় দল জিতলে তিন ম্যাচে পয়েন্ট হবে ২। অন্যদিকে, তিন ম্যাচ পর ওয়েস্ট ইন্ডিজেরও পয়েন্ট হবে ২। শেষ ম্যাচে জিম্বাবোয়েকে যদি দক্ষিণ আফ্রিকা হারিয়ে দেয় তা হলে তাদের পয়েন্ট হবে তিন ম্যাচে ৬। জিম্বাবোয়ের পয়েন্ট তিন ম্যাচে ২।
advertisement
7/7
আমরা আপনাদের যে অঙ্ক বললাম সেটা যদি মিলে যায় তা হলে তিন ম্যাচ শেষে সপার এইট পর্বে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ের পয়েন্ট দাঁড়াবে ২ করে। সেই সময় নেট রান রেট বিচার করা হবে। সেখানেও যদি ভারতীয় দল এগিয়ে থাকে তা হলে তাদের বিশ্বকাপ সেমিফাইনাল খেলার সুযোগ থাকবে।