TRENDING:

Ind vs Nz : রবিবার যদি বৃষ্টিতে বিশ্বকাপ ফাইনাল খেলা না হয়, তা হলে কে চ্যাম্পিয়ন? ভারত নাকি নিউজিল্যান্ড? আইসিসির কড়া নিয়ম

Last Updated:
Ind vs Nz : রবিবার টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল। আহমেদাবাদে। সেখানে যদি বৃষ্টিতে খেলা না হয় তা হলে কে চ্যাম্পিয়ন!
advertisement
1/6
রবিবার যদি বৃষ্টিতে বিশ্বকাপ ফাইনাল খেলা না হয়, তা হলে কে চ্যাম্পিয়ন? ভারত নাকি নিউজিল্যান
গোটা দেশ এখন অপেক্ষার প্রহর গুনছে। ভারতীয় দলের আরও একটি বিশ্বকাপ জয়ের জন্য় প্রার্থনা করছে দেশবাসী। রবিবার ভারত-নিউজিল্যান্ড টি-২০ বিশ্বকাপ ফাইনাল। আর এবারও ভারতই ফেভারিট।
advertisement
2/6
ফাইনালে উঠেছে ভারত এবং নিউজিল্যান্ড। বিশ্বকাপ জেতা থেকে আর এক ধাপ দূরে রয়েছে ভারতীয় দল। ইংল্যান্ডকে সেমিফাইনাল হারালেও বেশ কিছু চিন্তার বিষয় রয়েছে টিম ইন্ডিয়ার জন্য। তবে আপাতত ক্রিকেটপ্রেমীরা সেসব নিয়ে ভাবতে নারাজ। বরং ভারতীয় দলের বিশ্বকাপ জয় যে স্রেফ সময়ের অপেক্ষা, সেটাই মনে করছেন ভক্তরা।
advertisement
3/6
রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে টি-২০ বিশ্বকাপ ফাইনাল। এমনিতে রবিবার সেখানে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে জেনে নেওয়া যাক, এমন হাইভোল্টেজ ফাইনালের ক্ষেত্রে আইসিসির কী নিয়ম থাকে! যদি ম্যাচ বাতিল হয় তা হলে কোন দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে!
advertisement
4/6
ভারতীয় দল অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার টানা দু’বার চ্যাম্পিয়ন হতে। তবে এবারের বিশ্বকাপে ডার্ক হর্স নিউজিল্যান্ড। যেভাবে তারা দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালে হারিয়েছে তাতে অনেকেই তাদের সমীহ করছে। বলা হচ্ছে, ভারতের ট্রফি জয়ের রাস্তা সহজ হবে না।
advertisement
5/6
আইসিসি’র নিয়ম বলছে, ফাইনাল ম্যাচের সময় বৃষ্টি হলেও চেষ্টা করা হবে যাতে সেদিনই ম্যাচ শেষ করা যায়। তাতে ওভার কমিয়ে দেওয়া হতে পারে। আর বাড়ানো হতে পারে সময়। এছাড়া ফাইনালের জন্য ‘রিজার্ভ ডে’ আছে। যদি প্রথম দিন কিছুটা খেলা হওয়ার পর বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে যায়, তা হলে ‘রিজার্ভ ডে’তে ঠিক সেখান থেকেই ম্যাচ আবার শুরু হবে।
advertisement
6/6
রিজার্ভ ডে-তেও যদি ম্যাচ শেষ না করা যায়, তা হলে দু’দলকেই যুগ্মভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। আর যদি ম্যাচ সুপার ওভারে গড়ায়! আর সুপার ওভারও টাই হলে! ফের সুপার ওভার হবে। যতক্ষণ না ম্যাচের ফল নির্ধারণ হচ্ছে ততক্ষণ সুপার ওভার চলবে।
বাংলা খবর/ছবি/খেলা/
Ind vs Nz : রবিবার যদি বৃষ্টিতে বিশ্বকাপ ফাইনাল খেলা না হয়, তা হলে কে চ্যাম্পিয়ন? ভারত নাকি নিউজিল্যান্ড? আইসিসির কড়া নিয়ম
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল