TRENDING:

Explained: ইডেনে রবিবার ওয়েস্ট ইন্ডিজকে হারালেই বিশ্বকাপের সেমিফাইনালে ভারত, তবে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে?

Last Updated:
Explained: How India Can Qualify For T20 World Cup 2026 Semifinals: রবিবার ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি। সেটাই কার্যত কোয়ার্টার ফাইনাল। যে দল জিতবে, সেই দলই জায়গা করে নেবে বিশ্বকাপের সেমিফাইনালে।
advertisement
1/7
ইডেনে রবিবার ওয়েস্ট ইন্ডিজকে হারালেই সেমিতে ভারত, তবে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে?
বৃহস্পতিবার চিপকে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ রানের দুর্দান্ত জয় ৷ বিশ্বকাপের সেমিফাইনালে যেতে টিম ইন্ডিয়ার সামনে এখন হার্ডল শুধুমাত্র ক্যারিবিয়ানরাই ৷ অঙ্ক সহজ, ১ মার্চ, রবিবার ইডেনে ওয়েস্ট ইন্ডিজকে হারালেই ভারত সেমিফাইনালে জায়গা পাকা করে নেবে ৷ (Photo: AP)
advertisement
2/7
চেন্নাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগেই সুখবর পেয়ে গিয়েছিল ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে ওয়েস্ট ইন্ডিজ হারায় আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছিল সূর্যকুমারদের। রবিবার ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি। সেটাই কার্যত কোয়ার্টার ফাইনাল। যে দল জিতবে, সেই দলই জায়গা করে নেবে বিশ্বকাপের সেমিফাইনালে। (Photo: AP)
advertisement
3/7
সূর্যকুমাররা ইডেনে তাঁদের শেষ সুপার ৮ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে যদি হেরে যায়, তাহলে ভারত গ্রুপ ১ পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থাকবে আর সেমিফাইনালে উঠতে পারবে না। এছাড়া রবিবারের ম্যাচে যদি বৃষ্টি হয় এবং ম্যাচ ভেস্তে যায়, তাহলে আবার টিম ইন্ডিয়ার বিপদ ৷ কারণ নেট রান রেটে এগিয়ে থাকার কারণে তখন সেমিফাইনালে চলে যাবে ওয়েস্ট ইন্ডিজ ৷ (Photo: AP)
advertisement
4/7
জিম্বাবোয়েকে ১৪৮-এর বেশি রানে হারাতে হত ভারতকে, যাতে তারা ওয়েস্ট ইন্ডিজের NRR-এর উপরে যেতে পারে, কিন্তু তারা সেই লক্ষ্য অর্জন করতে পারেনি। ম্যাচ শেষপর্যন্ত ৭২ রানে যেতে মেন ইন ব্লু-রা ৷ (Photo: AP)
advertisement
5/7
ভারতীয় সমর্থকদের প্রার্থনা এখন একটাই, রবিবার ইডেনে বৃষ্টিতে যাতে কোনওভাবেই ম্যাচ ভেস্তে না যাক ৷ কারণ তাহলে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই ভারত চলে যাবে সেমিফাইনালে ৷ ভারতের নেট রান রেট এখন -০.১০০ আর ওয়েস্ট ইন্ডিজের +১.৭৯১। (Photo: AP)
advertisement
6/7
এই ম্যাচে ভারতের প্রত্যেক ব্যাটার রান করলেন। আর তা-ও বেশ গ্রুত গতিতে। ঈশান কিষান ২৪ বলে ৩৮ ও অধিনায়ক সূর্যকুমার ১৩ বলে ৩৩ রান করলেন। তবে ভারতের রানকে ২৫০ পার করাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করলেন হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা। (Photo: AP)
advertisement
7/7
২৫৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে জিম্বাবোয়ের ব্রায়ান বেনেট একা মরিয়া লড়াই চালালেন। অক্ষরের এক ওভারে ১৯ রান করেন তিনি। কিন্তু তিনি একাই মারলে কী হবে? জয় প্রায় অসম্ভব হলেও লড়াই ছাড়েননি বেনেট ও সিকন্দর রাজা। প্রতি বলে বড় শট মারার চেষ্টা করছিলেন। ভারত ম্যাচ জিতলেও একটা চিন্তা থেকেই গেল। যে ভাবে বুমরাহ, বরুণদের বিরুদ্ধে জিম্বাবোয়ের ব্যাটারেরা বড় শট খেললেন, তাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে কিছুটা চিন্তায় থাকবেন ভারতীয় বোলারেরা। (Photo: AP)
বাংলা খবর/ছবি/খেলা/
Explained: ইডেনে রবিবার ওয়েস্ট ইন্ডিজকে হারালেই বিশ্বকাপের সেমিফাইনালে ভারত, তবে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল