TRENDING:

IND vs SA : হারের মুখে ভারত! আজ হারলে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ সেমিফাইনালের স্বপ্ন কি শেষ? খুব সহজ হিসেব দেখে নিন

Last Updated:
Team India : ভারতীয় দল সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে হারের মুখে। ফলে সেমিফাইনালে ওঠা ভারতীয় দলের পক্ষে চাপের হয়ে যেতে পারে।
advertisement
1/5
হারের মুখে ভারত! আজ হারলে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ সেমিফাইনালের স্বপ্ন কি শেষ? খুব সহজ হিসেব
টি-২০ বিশ্বকাপের সুপার এইটে শ্রীলঙ্কা আজ হেরেছে ইংল্যান্ডের কাছে। ওদিকে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। ফলে সুপার এইটের হিসেব এখন বেশ জটিল। আজ ভারত ।যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে যায় তা হলে আরও জটিল হবে সেমিফাইনালের অঙ্ক।
advertisement
2/5
পাকিস্তান ও নিউজিল্যান্ড এক পয়েন্ট করে পেয়েছে। ফলে তারা যদি পরের দুটো ম্যাচ জেতে তা হলে পয়েন্ট হবে ৫। গ্রুপ ২-এ পাকিস্তানের পাশাপাশি রয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। এই চার দলের মধ্যে দুটি দল সেমিফাইনালে উঠবে।
advertisement
3/5
আজ ভারতীয় দল হারলে এর পর জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় দলকে। একইসঙ্গে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য দলের খেলার দিকে। কারণ এর পর দুটি ম্যাচ জিতলেও ভারতের পয়েন্ট হবে ৪। দক্ষিণ আফ্রিকা পর পর সব ম্যাচ জিতলে ৬ পয়েন্ট নিয়ে তারা চলে যাবে সেমিতে।
advertisement
4/5
ভারত, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে যদি দুটি করে ম্যাচ জেতে তা হলে সবার পয়েন্ট হবে ৪। তখন নেট রান রেট হয়ে যাবে বড় ফ্য়াক্টর। ভারতের ব্যাটিং লাইন আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফ্লপ। ফলে সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারে টিম ইন্ডিয়া।
advertisement
5/5
গ্রুপ স্টেজে প্রতিটি ম্যাচ জিতলেও সুপার এইটে প্রথম ম্যাচেই হারের মুখে ভারতীয় দল। ফলে বিশ্বকাপের আসল সময় বড় সমস্যায় পড়বে টিম ইন্ডিয়া। এই ম্যাচে পয়েন্ট হারালে পরের দুটি ম্যাচ হয়ে যাবে মরণ বাঁচন। আর একইসঙ্গে নেট রান রেট ঠিকঠাক রেখে জিততে হবে ভারতীয় দলকে।
বাংলা খবর/ছবি/খেলা/
IND vs SA : হারের মুখে ভারত! আজ হারলে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ সেমিফাইনালের স্বপ্ন কি শেষ? খুব সহজ হিসেব দেখে নিন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল