সেমিফাইনালে উঠতে হলে ভারতকে পূরণ করতে হবে আইসিসির ৪ শর্ত! ২টি নিয়ম অনেকেই জানে না!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
T20 WC 2026 IND vs SA Team India Semifianl Equation: দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হারার পর ভারতের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেছে। সুপার এইট থেকে সেমিতে যেতে গেলে আইসিসির শর্তগুলি কি কি? ২টি নিয়ম অনেকেই জানে না।
advertisement
1/5

দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হারার পর ভারতের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেছে। এখন সুপার ৮ পর্বের বাকি ম্যাচগুলিতে জিততেই হবে। একটিও ভুল করলে বিদায় কার্যত পাকা। তাই দলের সামনে এখন “ডু অর ডাই” পরিস্থিতি।
advertisement
2/5
টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্ব থেকে সেমিতে যেতে হলে আইসিসির নিয়ম অনুযায়ী, আগে দেখা হবে কোন দল বেশি ম্যাচ জিতেছে। জয়ের সংখ্যাও খুব গুরুত্বপূর্ণ। বেশি জয় পেলে পয়েন্ট সংখ্যা এমনিতেই বেশি হবে। তাই ভারতের লক্ষ্য থাকবে বাকি ম্যাচগুলি জিতে নেওয়া।
advertisement
3/5
যদি পয়েন্ট ও জয় একাধিক দলের দুটোই সমান হয়, তখন সিদ্ধান্ত হবে নেট রান রেট বা এনআরআর দিয়ে। বড় ব্যবধানে জিতলে এনআরআর বাড়ে, আর বড় ব্যবধানে হারলে নেট রান রেট কমে যায়। ফলে শুধু জয় নয়, প্রতিটি ম্যাচে জয়ের ব্যবধানও খুব গুরুত্বপূর্ণ।
advertisement
4/5
জয়, পয়েন্ট, এনআরআরও যদি সমান হয়, তখন দেখা হবে মুখোমুখি ম্যাচের ফল। অর্থাৎ সমান পয়েন্টের দলগুলির মধ্যে সরাসরি লড়াইয়ে যারা জিতেছে, তারা এগিয়ে থাকবে। তাই প্রতিটি ম্যাচের ফল ভবিষ্যৎ অবস্থানে বড় প্রভাব ফেলতে পারে।
advertisement
5/5
সবশেষে, যদি সব হিসাব সমান থাকে, তাহলে কী হবে তা নিয়ে কৌতুহল রয়েছে ফ্যানেদের ক্ষেত্রে। তখন ৬ ফেব্রুয়ারি ২০২৬-এর টি২০আই র‍্যাঙ্ক অনুযায়ী অবস্থান ঠিক হবে। তাই ভারতের জন্য এখন একটাই লক্ষ্য—বাকি ম্যাচ বড় ব্যবধানে জিতে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখা।