TRENDING:

Surya Kumar Yadav's Totka: ভারতীয় দলের হোটেল বদল, চন্দ্রগ্রহণের কালো ছায়ায় অনুশীলন বন্ধ, টি টোয়েন্টি জয়ের জন্য কোন কোন টোটকা

Last Updated:
Surya Kumar Yadav's Totka: ‘দলের যদি জয় হয় তাহলে এই কাজগুলি করলে ক্ষতি কী’- সূর্যকুমার যাদব খোলাখুলি বললেন কুসংস্কার মেনে চলার কথা
advertisement
1/6
হোটেল বদল, চন্দ্রগ্রহণের কালো ছায়ায় অনুশীলন বন্ধ, টি টোয়েন্টি জয়ের জন্য কোন কোন টোটকা সূর্যকুমারের
কলকাতা: আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম অপয়া, এই মাঠে কখনও ট্রফি জিততে পারে না টিম ইন্ডিয়া- এই অভিশাপ ভেঙে ভারত ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন সূর্যকুমার যাদব এন্ড কোং। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯৬ রানের বিশাল ব্যবধানে খেতাব জয়- যা ভারতকে তৃতীয়বারের জন্যে  টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ঘরে তুলতে সাহায্য করেছে৷  ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে ভারতের হোটেল বদলের পিছনের রহস্য উদঘাটন করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব।
advertisement
2/6
ভারতীয় খেলোয়াড়রা কেবল সেমিফাইনাল এবং ফাইনালে ভাল পারফর্ম করেনি, বরং সূর্যকুমার যাদব প্রকাশ করেছেন যে কিছু সংস্কার মেনে নেওয়ার কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল এবং পরে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল জিততেও সাহায্য করেছিল। ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে একটি সাক্ষাৎকারে, সূর্য দলের হোটেল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে খোলামেলা মত দিয়েছেন।
advertisement
3/6
কে এই পরামর্শ দিয়েছে জানতে চাইলে, ভারতীয় অধিনায়ক বলেন, "আমরা ওয়াংখেড়ে যাওয়ার বিমানে ছিলাম, তখন এক ব্যক্তি হোটেল পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। অনেক দলই এটা করেছে। আমরা কোনও সম্ভাবনাই সরিয়ে দিতে চাইনি যা আমাদের জয়ের কাছাকাছি নিয়ে যেতে পারে। যদি কেউ সেখানে জিতে থাকে, তাহলে আমাদেরও চেষ্টা করা উচিত।"
advertisement
4/6
ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমিফাইনালে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ভারত সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে। এই ম্যাচের আগে আরও একটি ঘটনা সবার নজর কেড়েছিল। চন্দ্রগ্রহণের কারণে সেমিফাইনালের আগে দলটি তাদের অনুশীলন সেশনের সময়সূচি পরিবর্তন করেছিল। সন্ধ্যা ৬ টায় নির্ধারিত প্র্যাকটিশ  বন্ধ করে দিয়েছিল- সূর্যও এই বিষয়ে নিয়ে মুখ খুলেছিলেন৷
advertisement
5/6
চন্দ্রগ্রহণের সময় যেকোনও কাজ করা অশুভ বলে বিশ্বাস করা হয়। একটি সূত্র জানিয়েছে, "দল জানতে পেরেছিল যে চন্দ্রগ্রহণের সময় যেকোনও ভাল কাজ এড়িয়ে চলা উচিত। যেহেতু ভারত সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলছিল, তাই দলটি ইতিবাচকভাবে শুরু করতে চেয়েছিল। বেশ কয়েকজন খেলোয়াড় অনুশীলন সন্ধ্যা ৬:৪০ পর্যন্ত স্থগিত করার পরামর্শ দিয়েছিলেন। টিম ম্যানেজমেন্ট অনুমোদন দেয় এবং অনুশীলন এক ঘণ্টা স্থগিত করা হয়।"
advertisement
6/6
ভারত ট্রফি জিতে ইতিহাস তৈরি করেছেভারত এই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরি করেছে। ভারত প্রথম দল হিসেবে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। তাছাড়া, টানা দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাও প্রথমবারের মতো। তাছাড়া, ভারতই প্রথম দেশ যারা ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছে। এর আগে কখনও স্বাগতিকরা ট্রফি তুলে নিতে পারেনি। ফাইনালে, ভারত ২৫৫ রানের বিশাল সংগ্রহ করে এবং নিউজিল্যান্ডকে ১৫৯ রানে অলআউট করে।
বাংলা খবর/ছবি/খেলা/
Surya Kumar Yadav's Totka: ভারতীয় দলের হোটেল বদল, চন্দ্রগ্রহণের কালো ছায়ায় অনুশীলন বন্ধ, টি টোয়েন্টি জয়ের জন্য কোন কোন টোটকা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল