সৌরভের কারখানা খুলবে কবে? দাদা জানিয়ে দিলেন নিজেই! সব বিতর্ক শেষ
- Written by: ERON ROY BURMAN
- news18 bangla
- Published by:Suman Majumder
Last Updated:
Sourav Ganguly on his steel plant- শিল্পে লগ্নির জন্য পশ্চিমবঙ্গ যে আদর্শ জায়গা, সম্প্রতি বিশ্ব বাণিজ্য সম্মেলন থেকে সেই বার্তাই দিয়েছিলেন সৌরভ। তবে তখনও পর্যন্ত তিনি শালবনীর কারখানা নিয়ে কোনও স্পষ্ট বার্তা দেননি।
advertisement
1/6

কারখানা কবে হবে? কর্মসংস্থান হবে কবে? গত কয়েক মাসে এই প্রশ্নের সম্মুখীন বারবার হতে হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এই নিয়ে বিরোধীরাও বারবার নিশানা করেছেন মহারাজকে।
advertisement
2/6
বাণিজ্য সম্মেলনে সৌরভ কিছুদিন আগে জানিয়েছিলেন, তিনি রাজ্যে বিনিয়োগ করেছেন। যদিও সৌরভের শালবনীর ইস্পাত কারখানার আপডেট রাজ্যের বাণিজ্যমহলের কাছে ছিল আগে থেকেই।
advertisement
3/6
কলকাতার একটি অনুষ্ঠানে শিল্প সংক্রান্ত প্রশ্নে সামনে ফের পড়তে হয় সৌরভকে। আর এবার একেবারে বাপি বাড়ি যা মেজাজ ছিল তাঁর। সৌরভ স্পষ্ট জানিয়ে দিলেন, ঠিক কবে নাগাদ ইস্পাত কারখানায় উৎপাদন শুরু হতে পারে!
advertisement
4/6
সৌরভ বলেছেন, কারখানা শুরু হতে সময় তো লাগবেই। রাতারাতি তো কিছু হতে পারে না। এত বড় একটা প্রোজেক্ট। আশা করছি আগামী ১৮-২০ মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে।
advertisement
5/6
সৌরভ আরও বলেন, আমাদের ২০০৭ সাল থেকে দু'টি প্লান্ট ইতিমধ্যেই রয়েছে। একটি আসানসোলে। অপরটি পাটনায়। এটি তৃতীয় এবং সর্ববৃহৎ। একটা কারখানা করতে গেলে অনেক ছাড়পত্র প্রয়োজন হয়। পরিবেশ সংক্রান্ত, সরকারি ছাড়পত্র। অনেকে ভাবেন, এক-দুমাসের মধ্যে হয়তো কারখানা হয়ে যায়। আসলে তো তা হয় না।
advertisement
6/6
শিল্পে লগ্নির জন্য পশ্চিমবঙ্গ যে আদর্শ জায়গা, সম্প্রতি বিশ্ব বাণিজ্য সম্মেলন থেকে সেই বার্তাই দিয়েছিলেন সৌরভ। তবে তখনও পর্যন্ত তিনি শালবনীর কারখানা নিয়ে কোনও স্পষ্ট বার্তা দেননি। এবার দিলেন।