TRENDING:

Shivam Dubey : বাকিরা ফ্লপ, তিনিই একমাত্র ভাল খেলছেন! জিম্বাবোয়ে ম্যাচের আগে ভারতের সেই তারকারও চোট! চিন্তা বাড়ল টিম ইন্ডিয়ার

Last Updated:
Shivam Dubey : চিপকে দেখা গেল, বাউন্ডারি লাইনের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। তখন দূরপাল্লার ক্যাচ আছড়ে পড়ে। সেটা ধরতে যান শিবম দুবে। তাঁর আঙুলের ডগায় বল এসে লাগে।
advertisement
1/6
তিনিই একমাত্র ভাল খেলছেন! জিম্বাবোয়ে ম্যাচের আগে ভারতের সেই তারকারও চোট!
টি-২০ বিশ্বকাপে তিনি ফর্মে আছেন। বড় ম্যাচে ভারতীয় দলের টপ অর্ডার যখন ফ্লপ করছে, তখন তিনি তবুও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াইয়ের মতো জায়গা তৈরি করেছিলেন। সেই শিবম দুবেও এবার অনুশীলনে চোট পেলেন!
advertisement
2/6
সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর এমনিতেই চাপে টিম ইন্ডিয়া। পরবর্তী দুটো ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে। তার উপর তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকেও। আর সব হিসেব না মিললে এবারের মতো বিশ্বকাপ সেমিতে ওঠার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।
advertisement
3/6
চিপকে দেখা গেল, বাউন্ডারি লাইনের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। তখন দূরপাল্লার ক্যাচ আছড়ে পড়ে। সেটা ধরতে যান শিবম। তাঁর আঙুলের ডগায় বল এসে লাগে।
advertisement
4/6
এদিন চিপকে ভারতীয় দল প্রায় ৪ ঘণ্টা প্র্যাকটিস করে। সেই অনুশীলন পর্বে শিবমের চোট নিয়েই সব থেকে বেশি চিন্তা থাকল। কারণ বল হাতে লাগার পর তিনি যন্ত্রণায় কাতরাতে থাকেন।
advertisement
5/6
চলতি টি-২০ বিশ্বকাপের পাঁচ ম্যাচে ১৫৮ রান করেছেন শিবম। তাঁর গড় ৩১.৬০। স্ট্রাইক রেট ১৫৪.৯০। রয়েছে একটি হাফসেঞ্চুরি। ভারতীয় দলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রকারী এখন শিবম দুবে।
advertisement
6/6
যদিও জানা যাচ্ছে, বড়সড় চোট লাগেনি তাঁর। সাময়িকভাবে যন্ত্রণায় ছটফট করলেও আপাতত ঠিক আছেন তিনি। জিম্বাবোয়ের বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে কোনও সংশয় নেই।
বাংলা খবর/ছবি/খেলা/
Shivam Dubey : বাকিরা ফ্লপ, তিনিই একমাত্র ভাল খেলছেন! জিম্বাবোয়ে ম্যাচের আগে ভারতের সেই তারকারও চোট! চিন্তা বাড়ল টিম ইন্ডিয়ার
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল