ধোনির উত্তরসূরি ভাবা হচ্ছিল তাঁকে! সিএসকে জার্সিতে অভিষেকে ফ্লপ সঞ্জু স্যামসন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sanju Samson: আইপিএল ২০২৬-এর আগে রাজস্থান রয়্যালস থেকে রবীন্দ্র জাদেজার সঙ্গে এক্সচেঞ্জ করে সঞ্জু স্যামসনকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। খরচ করেছে ১৮ কোটি টাকা।
advertisement
1/5

টি-২০ বিশ্বকাপে স্বপ্নের ফর্মে ছিলেন তিনি। পরপর তিনটি হাফ সেঞ্চুরি করার পাশাপাশি তাঁর ব্যাট থেকে এসেছিল মোট ৩২১ রান। সিরিজ সেরাও নির্বাচিত হন। কিন্তু সিএসকে জার্সিতে শুরুটা স্বপ্নের হল না সঞ্জু স্যামসনের।
advertisement
2/5
আইপিএল ২০২৬-এর আগে রাজস্থান রয়্যালস থেকে রবীন্দ্র জাদেজার সঙ্গে এক্সচেঞ্জ করে সঞ্জু স্যামসনকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। খরচ করেছে ১৮ কোটি টাকা। ধোনির উত্তরসূরি হিসেবে সঞ্জুকে ভাবছে সিএসকে টিম ম্যানেজমেন্ট ও ফ্যানেরা।
advertisement
3/5
আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচেই সঞ্জুর ব্যাটের দিকে তাকিয়ে ছিল চেন্না সুপার কিংস ফ্যানেরা। এর পাশাপাশি নিজের পুরনো দলের বিরুদ্ধে ভাল কিছু করার জন্য মুখিয়ে ছিলেন ডান হাত তারকা ব্যাটার।
advertisement
4/5
কিন্তু রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ পর্যন্ত নিরাশ করলেন সঞ্জু স্যামসন। রুতুরাজ গায়কোয়ারের সঙ্গে ওপেন করতে নামেন সঞ্জু স্যামসন। ঠান্ডা মাথায় শুরু করার চেষ্টা করেছিলেন, একটি চারও মেরেছিলেন।
advertisement
5/5
দ্বিতীয় ওভারে বোলিং করছিলেন নান্দ্রে বার্গার। সেই ওভারের শেষ বলে বোল্ড হন সঞ্জু স্যামসন। ৭ বলে ৬ রান করে আউট হন তিনি। তবে মরশুমের সবে শুরু, আগামী ম্যাচগুলিতে সঞ্জু কী করেন সেটাই দেখার।