Sanju Samson: যা এতদিন কেউ জানত না! বিশ্বকাপের সেরা প্লেয়ার হয়ে সেই তথ্য ফাঁস করলেন সঞ্জু!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sanju Samson: সঞ্জু স্যামসন টানা তিনটি ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরি করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। সিরিজ সেরা পুরস্কার পাওয়ার পর সঞ্জু জানান অজানা তথ্য। যা এতদিন কেউ জানত না।
advertisement
1/6

টানা দ্বিতীয়বার টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে টিম ইন্ডিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারত ৯৬ রানে জয় পেয়েছে। সঞ্জু স্যামসন টানা তিনটি ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরি করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।
advertisement
2/6
সিরিজ সেরা পুরস্কার পাওয়ার পর সঞ্জু জানান অজানা তথ্য। যা এতদিন কেউ জানত না। সঞ্জু জানান, তিনি যখন হতাশ হয়ে বসে ছিলেন, তখন একজন প্রাক্তন ক্রিকেটার তাঁকে অনুপ্রেরণা দিয়েছিলেন।
advertisement
3/6
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ, ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল—এই তিনটি ম্যাচ সঞ্জুর জীবনের স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। এই অসাধারণ পারফরম্যান্সের জন্য সঞ্জুকে সিরিজ সেরা পুরস্কার দেওয়া হয়। সংজু স্যামসন এই পুরস্কারটি সচিন তেন্ডুলকরের উদ্দেশে উৎসর্গ করেন।
advertisement
4/6
পুরস্কার গ্রহণ করে সঞ্জু বলেন, “এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি খুব খুশি এবং কৃতজ্ঞ। এই যাত্রা শুরু হয়েছিল এক বা দুই বছর আগে। আমি ২০২৪ সালের বিশ্বকাপ দলে ছিলাম, কিন্তু খেলার সুযোগ পাইনি। নিউজিল্যান্ড সিরিজের পর আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম। মনে হয়েছিল আমার স্বপ্ন ভেঙে গেছে, কী করব বুঝতে পারছিলাম না। তখনই আমার ক্রিকেটের দেবতা আমাকে অনুপ্রেরণা দিয়েছিলেন।”
advertisement
5/6
তিনি আরও বলেন, “স্বপ্ন দেখার সাহস করার জন্যই আমি এই পুরস্কার পেয়েছি। অনেক প্রাক্তন ক্রিকেটার আমাকে সাহায্য করেছেন। গত কয়েক মাস ধরে আমি সচিন স্যারের সঙ্গে যোগাযোগে ছিলাম। তাঁর সঙ্গে কথা বলেছি। তাঁর মতো একজন মানুষের কাছ থেকে নানা ধরনের পরামর্শ পাওয়ার পর আর কী চাইতে পারি?”
advertisement
6/6
সঞ্জু আবেগঘন কণ্ঠে বলেন, “যারা আমাকে সমর্থন করেছেন তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এই জয় আমার কাছে খুব বড়। আমি এই মুহূর্তটা উপভোগ করতে চাই। কয়েকদিন পরে বুঝতে পারব আমাকে এরপর কী করতে হবে।”