Sanju Samson: শুধু কামব্যাক ইনিংস নয়! দেশকে সেমিতে তুলে মোট ৫টি বড় রেকর্ড গড়লেন সঞ্জু স্যামসন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sanju Samson: অসাধারণ ইনিংস খেলে ইতিহাস গড়েছেন সঞ্জু স্যামসন। কলকাতার ইডেন গার্ডেন্সে ১৯৬ রান তাড়া করতে নেমে তিনি ৫০ বলে অপরাজিত ৯৭ রান করেন। একইসঙ্গে গড়েন ৫টি রেকর্ড।
advertisement
1/6

টি-২০ বিশ্বকাপের সুপার এইটে মরণ-বাঁচন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক অসাধারণ ইনিংস খেলে ইতিহাস গড়েছেন সঞ্জু স্যামসন। কলকাতার ইডেন গার্ডেন্সে ১৯৬ রান তাড়া করতে নেমে তিনি ৫০ বলে অপরাজিত ৯৭ রান করেন। একইসঙ্গে গড়েন ৫টি রেকর্ড।
advertisement
2/6
এই ইনিংসের মাধ্যমে তিনি ভেঙে দেন বিরাট কোহলির রেকর্ড। কোহলি ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫১ বলে অপরাজিত ৮২ রান করেছিলেন এবং ২০২২ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধেও একই রান করেছিলেন। স্যামসনের ইনিংস এদিন সেই রেকর্ড ছাপিয়ে গেল।
advertisement
3/6
স্যামসনের ৯৭ রানের ইনিংসে ছিল ১২টি চার ও ৪টি ছক্কা। তার এই ঝড়ো ব্যাটিং তাকে টি২০ বিশ্বকাপের এক ম্যাচে সর্বাধিক রান করা ভারতীয়দের তালিকায় দ্বিতীয় স্থানে তুলেছে। তালিকার শীর্ষে রয়েছেন সুরেশ রায়না, যিনি ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০১ রান করেছিলেন।
advertisement
4/6
টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় উইকেট কিপার-ব্যাটারদের মধ্যে সবথেকে বেশি হাফ সেঞ্চুরি করার রেকর্ড নিজের নামে করলেন সঞ্জু স্যামসন। ইশান কিশানের ৫টি হাফ সেঞ্চুরি টপকে ষষ্ঠ হাফ সেঞ্চুরি করলেন সঞ্জু।
advertisement
5/6
টি-২০ বিশ্বকাপে ভারতীয় উইকেটকিপার-ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডও নিজের নামে করে নিলেন সঞ্জু স্যামসন। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় তারকা ব্যাটারের।
advertisement
6/6
এটি ভারতের টি-২০ বিশ্বকাপে ভারতের সবথেকে সফল রান চেজ। এর আগে ভারত ১৭৩ রান সর্বোচ্চ তাড়া করে জিতেছিল। এবার সেই রেকর্ড ভেঙে দিল সঞ্জু স্যামসনের স্মরণীয় ইনিংস।